করোনা কাপ রাগবিতে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪

ম্যাচের একটি মুহূর্ত সচেতনতার উদ্দেশ্যে করোনাভাইরাস নামে আয়োজন করা হয়েছিল করোনা কাপ রাগবি প্রতিযোগিতা। সোমবার দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছয় দলের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ফাইনালে ৪৫-০ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ আনসারকে।

পল্টন মাঠে স্বাস্থবিধি মেনে প্রতিযোগিতাটি আয়োজনের চেষ্টা করেছে রাগবি ফেডারেশন। দর্শকদেরও মাস্ক দিয়েছে তারা। এছাড়া খেলোয়াড়দের তাপমাত্রা মাপাসহ সব ধরনের সুরক্ষা মেনে খেলতে হয়েছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি সব ধরনের নিয়ম মেনে প্রতিযোগিতা আয়োজন করতে। সবাইকে সচেতন করতেই আমাদের এই প্রয়াস।’

রাগবি ফেডারেশনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

/টিএ/কেআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম