টোকিও অলিম্পিক

এবার ব্যক্তিগত ইভেন্ট থেকেও সরে গেলেন বাইলস 

স্পোর্টস ডেস্ক 
২৮ জুলাই ২০২১, ১৫:৪৬আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৫:৪৬

মনের লড়াইয়ে আবারও পরাস্ত হলেন সিমোন বাইলস! চারবারের অলিম্পিক সোনা জয়ী জিমন্যাস্ট সরে দাঁড়ালেন বৃহস্পতিবারের ব্যক্তিগত অল অ্যারাউন্ড ইভেন্ট থেকেও। গতকাল অবশ্য দলীয় ইভেন্ট থেকে নাম সরিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। 

অথচ ব্যক্তিগত ইভেন্টের পাঁচটিতেই ফাইনালে পৌঁছেছেন ২৪ বছর বয়সী। তার সরে দাঁড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিকস বলেছে, ‘আপাতত প্রতিদিনই তার অবস্থা মূল্যায়ন করা হবে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামী সপ্তাহের ব্যক্তিগত ইভেন্টে সে খেলতে পারবে কিনা।’

গত অলিম্পিকে চারটি সোনা ও একটি ব্রোঞ্জ জেতা বাইলস টিম ফাইনালে প্রথম ইভেন্টের পরই গতকাল সরে দাঁড়িয়েছিলেন। ভল্টে স্কোর ছিল ১৩.৭৬৬। অলিম্পিকে যা তার সবচেয়ে বাজে স্কোর! তার কারণেই মেয়েদের টিম ফাইনালে সোনা হাতছাড়া করেছে যুক্তরাষ্ট্র। উল্টো ১৬৯.৫২৮ পয়েন্ট নিয়ে সোনা জিতে যায় রাশিয়ার অলিম্পিক কমিটি। যুক্তরাষ্ট্র ১৬৬.০৯৬ পয়েন্ট নিয়ে জেতে রূপা।    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী