শুটিংয়ে চ্যাম্পিয়ন মুন, আর্চারিতে সেরা মিথুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২২, ১৮:৩০আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৮:৩০

ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভালের সমাপনী দিনে শুটিং, আর্চারি এবং নারীদের দ্বৈত ক্যারম ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ফজলে রাব্বি মুন। আর্চারিতে সেরা মাঝহারুল ইসলাম মিথুন। আর নারীদের দ্বৈত ক্যারম ইভেন্টে ফরিদা বক্তেয়ারা ও মাকসুদা লিসা জুটি চ্যাম্পিয়ন হয়েছেন।

আজ (সোমবার) মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত শুটিংয়ে ঢাকা ট্রিবিউনের মুন পূর্ণ ২৪ পয়েন্ট (৮-৮-৮) পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় হয়েছেন ফ্রিল্যান্সার মাহবুব আলম খান, তার পয়েন্ট ২১ (৮-৭-৬)। অন্যদিকে ২০ পয়েন্ট (৮-৬-৬) নিয়ে তৃতীয় হয়েছেন দৈনিক আজকের পত্রিকার শমষের আলী নাজিম।

আর্চারিতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মিথুন ২১ (৯-৮-৪) পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় হয়েছেন ২০ পয়েন্ট (৯-৮-৩) পাওয়া চ্যানেল আই অনলাইনের সাজ্জাদ খান। দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মণ্ডল ১৬ পয়েন্ট (১০-৬-০) নিয়ে তৃতীয়।

নারীদের দ্বৈত ক্যারম ইভেন্টে ফরিদা বক্তেয়ারা ও মাকসুদা লিসা জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। এই ইভেন্টে রানার্স-আপ হয়েছেন সামিনা রশ্নি ও হিমু আক্তার জুটি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি