ইন্দোনেশিয়া বিশ্বকাপে আত্মবিশ্বাসী বাংলাদেশের কলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৩, ১৮:৫৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৮:৫৫

ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ থেকে শুরু হয়েছে বিশ্বকাপ শুটিং চ্যাম্পিয়নশিপ। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদের মতো বাংলাদেশও এতে অংশ নিচ্ছে। ৪জন নারী শুটার নিয়ে জাকার্তায় লড়াই করবে লাল-সবুজ দল।

এবার বাংলাদেশ থেকে শুধু নারী শুটাররা অংশ নিচ্ছেন। ছেলেরা নানা জটিলতায় এবার অংশ নিতে পারেননি। তবে নারী শুটারদের মধ্যে আলোচনায় আছেন কামরুন নাহার কলি। বেশ কিছু দিন আগে দক্ষিণ কোরিয়াতে এশিয়ান এয়ারগান শুটিং চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য পদক বঞ্চিত হয়েছেন। এবার তিনি আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী।

কাল শনিবার এয়ার রাইফেল একক ইভেন্ট শুরু হচ্ছে। সেখানে কলিসহ লাল-সবুজ জার্সি গায়ে অংশ নিতে যাচ্ছেন চারজন। জাকার্তা থেকে কলি বাংলা ট্রিবিউনকে আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আমাদের সবারই ঢাকায় অনুশীলনে ৬২৮ থেকে ৩০ স্কোর হয়েছিল। আমরা যদি সেটা জাকার্তায় ধরে রাখতে পারি, তাহলে ভালো কিছু হবে। অন্তত ফাইনাল রাউন্ডে যেতে পারবো। তখন স্বপ্ন দেখতে পারবো পদক জয়ের।’

বিশ্বকাপে ইউরোপ-আমেরিকা ছাড়া অন্য দেশের শুটাররাও অংশ নিচ্ছেন। তাদের মধ্যে থেকে লড়াই করে সেরা আটে জায়গা করে নেওয়া কঠিনই। তবে কলি বলেছেন, ‘আসলে ভালো খেলার পাশাপাশি ভাগ্য সহায় হতে হবে। তাহলে ইতিবাচক ফল করা সম্ভব। আমরা আমাদের মতো চেষ্টা করবো।’

জাকার্তায় এয়ার রাইফেল ছাড়াও দলীয় ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি