ইউরোপে ফাহাদের নতুন চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৩, ১৬:১৩আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৬:২৪

এর আগে দুইবার গ্র্যান্ডমাস্টার নর্ম পাওয়ার কাছাকাছি গিয়েও সফল হতে পারেননি আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। এবার প্রথমবারের মতো ইউরোপ সফরে রয়েছেন দেশের অন্যতম প্রতিশ্রুতিশীল দাবাড়ু। নরওয়ে ও স্পেনের দুটি জিএম টুর্নামেন্টে রেখেছেন পাখির চোখ। অন্তত একটি নর্ম পাওয়ার আশা সেখানে।

শুরুতে আগামীকাল রবিবার থেকে নরওয়েতে শুরু হতে যাচ্ছে প্রথম গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টটি। পরেরটি স্পেনে হবে ১১ এপ্রিল থেকে। দুটি টুর্নামেন্টে শক্তিশালী গ্র্যান্ডমাস্টাররা খেলছেন। এর মধ্যে স্পেনের টুর্নামেন্টে সর্বাধিক ২০ জন গ্র্যান্ডমাস্টার খেলবেন। যাদের গড় রেটিং আবার ২৬০০! তবুও ফাহাদ বেশ আত্মবিশ্বাসী। দুটি টুর্নামেন্টের যে কোনও একটিতে ৯ ম্যাচে ৭ পয়েন্ট পেলেই হবে গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রথম ধাপ পূরণ অর্থাৎ নর্ম প্রাপ্তি।

বর্তমানে ফাহাদের রেটিং হলো ২৩৯৬। প্যারিস থেকে ওসলোর প্লেনে ওঠার আগে বাংলা ট্রিবিউনকে ফাহাদ আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘এবারই প্রথম ইউরোপে খেলতে যাচ্ছি। সেখানে দুটি টুর্নামেন্টে অংশ নেবো। আশা করছি ভালো খেলতে পারলে নর্ম পাওয়ার সুযোগ আছে। সেখানে অনেক গ্র্যান্ডমাস্টাররা খেলবেন। তাদের রেটিংও ভালো। আসলে এমন টুর্নামেন্টে যত খেলবো তত সুযোগ তৈরি হবে। অভিজ্ঞতা বাড়বে।’

ফাহাদের এই সফরের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্তি ডিআইজি শোয়েব রিয়াজ আলম। তিনি ব্যক্তিগতভাবে সব ব্যয় বহন করছেন বলে ফাহাদ জানান।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম