ইমরানুর লন্ডনে, জহির-মাহফুজরা বিকেএসপির ক্যাম্পে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুন ২০২৪, ২১:৪০আপডেট : ২৫ জুন ২০২৪, ২২:৩৫

গত জাতীয় নির্বাচনের পর জাতীয় অ্যাথলেটিকস দলের আবাসিক ক্যাম্প শুরু হয়ে বেশি দিন চলতে পারেনি। মাঝে বিরতি দিয়ে এবার নতুন করে ক্যাম্প শুরু হয়েছে।  

বিকেএসপির এই আবাসিক অনুশীলন ক্যাম্পে ২৫ জন অ্যাথলেট রয়েছেন। এছাড়া লন্ডনে থাকা ইমরানুরও অনুশীলন করবেন সেখানে।

সব মিলিয়ে ১৫  জন ছেলে ও ১০ জন মেয়ে অনুশীলনে আছেন। তাদের ক্যম্পে উপদেষ্টা কোচ রয়েছেন ভারতের ড. কল্যাণ চৌধুরী। এছাড়া বাংলাদেশের শেখ আব্দুল জব্বার, ড. মেহেদি হাসান, মো. আব্দুল্লাহ হেল-কাফি ও ফৌজিয়া হুদা জুঁই আছেন।

নভেম্বর ভারতের চেন্নাইতে সাউথ এশিয়ান অ্যাথলেটিকসকে সামনে রেখে বাংলাদেশের অ্যাথলেটদের প্রস্তুতি শুরু হয়েছে। 
এছাড়া এসএ গেমসও রয়েছে।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এবার আমরা দীর্ঘমেয়াদে জাতীয় দলের আবাসিক প্রস্তুতি শুরু করেছি। যাদের মধ্যে সম্ভাবনা আছে, তাদেরকে ক্যাম্পে ডাকা হয়েছে। নভেম্বরে সাউথ এশিয়ান অ্যাথলেটিকস ছাড়াও অন্য প্রতিযোগিতায় আমরা অংশ নেবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি