এশিয়ান দাবায় বাংলাদেশের চার দাবাড়ু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মে ২০২৫, ২০:২৬আপডেট : ০৬ মে ২০২৫, ২০:২৬

বুধবার থেকে সংযুক্ত আরব আমিরাতের আল আইন শহরে এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও মহিলা বিভাগের খেলা শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের ৪ জন খেলোয়াড় এ টুর্নামেন্টে  অংশগ্রহণ করছেন। 

ওপেন বিভাগে আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজি এবং মহিলা বিভাগে রয়েছেন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম।

নীড় গতকাল এবং তাহসিন, সাকলাইন ও নোশিন আজ দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। উভয় বিভাগের খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। 

ওপেন বিভাগ হতে শীর্ষস্থান প্রাপ্ত ১২ জন ফিদে বিশ্বকাপ দাবায় এবং মহিলা বিভাগে শীর্ষস্থান প্রাপ্ত ৩ জন খেলোয়াড় মহিলা কাপ বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন। 

এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশ ও রাশিয়ার ৫১ জন গ্র্যান্ডমাস্টার ও ৫৪ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৫৮ জন খেলোয়াড় ওপেন বিভাগে এবং এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশ ও রাশিয়ার ২ জন গ্র্যান্ডমাস্টার, ১৯ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ১৩ জন আন্তর্জাতিক মাস্টার ও ২১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১০৫ জন খেলোয়াড় মহিলা বিভাগে অংশগ্রহণ করছেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের