এবার ইরানের গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন নীড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ মে ২০২৫, ২৩:৩৩আপডেট : ১৪ মে ২০২৫, ২৩:৩৩

এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগের অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ও জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় ইরানের গ্র্যান্ডমাস্টার ইদানি পোওয়ার সঙ্গে ড্র করেছেন। 

আজ বুধবার অষ্টম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। নীড় সাদা ঘুঁটি নিয়ে পোওয়ার সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩৮ চালের মাথায় ড্র করেন।

নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৮ খেলায় ৪ পয়েন্ট করে অর্জন করেছেন। ওপেন বিভাগে অষ্টম রাউন্ডের খেলা শেষে তাহসিন ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে হারান।

সাকলাইন ৮ খেলায় ৩ পয়েন্ট পেয়েছেন।

মহিলা বিভাগে ফিদে মাস্টার নোশিন আঞ্জুম অষ্টম রাউন্ডের খেলা শেষে ৮ খেলায় সাড়ে তিন পয়েন্ট অর্জন করেছেন। এই রাউন্ডে নোশিন মঙ্গোলিয়ার আন্তর্জাতিক মাস্টার নোমিন-এরদেনে দাভাডেমবেরেলের সঙ্গে ড্র করেন।  

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি