এএফসি ও মিয়ানমারকে আপত্তি জানিয়ে বাফুফের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২৫, ১৬:৫১আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৬:৫১

১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তান ও মিয়ানমার ম্যাচ হওয়ার কথা ছিল। তবে মিয়ানমারের আপত্তিকর মুখে তা হচ্ছে না। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)  এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে  চিঠি পেয়েছে, সেখানে আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার ম্যাচ স্থগিতের কারণ হিসেবে ‘অপ্রতুল সময়’ উল্লেখ করা হয়েছে। তবে এমন যুক্তিতে বাফুফে সন্তুষ্ট হতে পারেনি।

বাফুফে এই যুক্তিকে অগ্রহণযোগ্য মনে করে এরইমধ্যে এএফসি ও মিয়ানমার ফুটবল ফেডারেশনের কাছে চিঠি দিয়েছে, যেখানে উক্ত সিদ্ধান্ত ও মতামতকে কেন্দ্র করে আনুষ্ঠানিক আপত্তি জানানো হয়েছে।

এছাড়া বিষয়টি পুনর্বিবেচনা বা বিকল্পভাবে ম্যাচটি (১৮ নভেম্বরের) স্থগিত রেখে ২০২৬ সালের মার্চ মাসে করার  অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই বিষয়ে এএফসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং বিষয়টি সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

এছাড়া, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার নির্ধারিত প্রীতি ম্যাচটিও বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপালের বিপক্ষে ১৩ নভেম্বর  একটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে।

খুব শিগগিরই বাংলাদেশে পুরুষ ও নারী জাতীয় দলের একাধিক আন্তর্জাতিক ম্যাচ ঢাকায় অনুষ্ঠিত হবে বলে বাফুফে থেকে জানানো হয়েছে।

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি