খালেদা জিয়ার মৃত্যুতে ফেডারেশন কাপ ও নারী ফুটবল লিগের ম্যাচ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:২২আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:২২

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মৃত্যুবরণ করেছেন। তার প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।  বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)  সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি আজকের ঘরোয়া ফুটবলের খেলা স্থগিত রেখেছে।

বাফুফে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের রাজনীতিতে তিনি একজন প্রভাবশালী নেত্রী হিসেবে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তার রাজনৈতিক জীবন ও ভূমিকা দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। তিনি যে সংগ্রাম ও নেতৃত্ব দিয়েছেন, তা বহু মানুষের মনে অম্লান হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

এরই মধ্যে আজকের দিনে নির্ধারিত ফেডারেশন কাপের ম্যাচ স্থগিত করেছে বাফুফে।

ফেডারেশন কাপে আজকের সূচিতে দুটি ম্যাচ স্থগিত করেছে বাফুফে। নোয়াখালীতে আজ অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার কথা ছিল। সেই ফাইনালও আজ হচ্ছে না।

এছাড়া হচ্ছে না নারী ফুটবল লিগে আজকের খেলাও। কমলাপুর স্টেডিয়ামে আজ লিগে তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশ আনসার ও ভিডিপি-সদ্য পুস্করিনী যুব স্পোর্টিং, কাছারিপাড়া-সিরাজ স্মৃতি সংঘ, ঢাকা রেঞ্জার্স-ফরাশগঞ্জ। এখন বাফুফে পরে এই ম্যাচগুলোর নতুন সূচি প্রকাশ করবে বলে জানিয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের পাশাপাশি হকি সহ অন্য ফেডারেশনগুলো এবং ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ শোক প্রকাশ করেছে।

 

 

/টিএ/এপিএইচ/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি