নামিবিয়াকে উড়িয়ে সেমিফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ০০:০৮আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ০০:০৮

নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়ার বিপক্ষে আগে ব্যাটিং করে ১৮৯ রান সংগ্রহ করে পাকিস্তান। কঠিন লক্ষ্যে খেলতে নেমে নামিবিয়ার ইনিংস ১৪৪ রানেই থেমে যায়। ফলে ৪৫ রানের জয়ে গ্রুপ-২ এর প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে বাবর আজমের দল। ৪ ম্যাচে ৪ জয়ে পাকিস্তান পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।

মঙ্গলবার আবুধাবির শেখ জাহেদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে পাকিস্তান। দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটিং তাণ্ডবে ১৮৯ রান জমা পড়ে পাকিস্তানের স্কোরবোর্ডে।

জবাবে খেলতে নেমে ভালোই লড়াই করে নামিবিয়া। যদিও সেই লড়াই জয়ের জন্য যথেষ্ট হয়নি। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন এক সময় দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলা ডেভিড উইজে (৪৩)। ৩১ বলে ৩ চার ও ২ ছক্কায় পাকিস্তানের বোলারদের উপর ছড়ি ঘোরান এই ব্যাটাররা। এছাড়া ক্রেগ উইলিয়ামস ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায় নিজের ৪০ রানের ইনিংসটি সাজান। এছাড়া স্টেফান বার্ডের ব্যাট থেকে আসে ২৯ বলে ২৯ রান।  শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেটে হারিয়ে নামিবিয়ার ইনিংস থামে ১৪৪ রানে।

পাকিস্তানের বোলারদের মধ্যে হাসান আলী, ইমাদ ওয়াসিম, হারিস রউফ ও শাদাফ খান একটি করে উইকেট নিয়েছেন।

এক পাকিস্তানি সমর্থকের উল্লাস

এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তানের ব্যাটাররা শুরু থেকেই নামিবিয়ার বোলারদের উপর আক্রমণ চালাতে থাকেন। শুরুতে রিজওয়ান কিছুটা ধীরস্থির খেললেও বাবর আজম আক্রমণাত্মক খেলন। অধিনায়ক বাবর ৪৯ বলে ৭০ রান করেন ৭ বাউন্ডারিতে। রিজওয়ান শুরুতে কিছুটা স্লো ব্যাটিং করলেও শেষের ঝড়ে সব পুষিয়ে দেন। বাবরের পর তার এই ঝড়েই মূলত বড় সংগ্রহ পায় পাকিস্তান। ৫০ বলে ৮ চার ও ৪ ছক্কায় রিজওয়ান ৭৯ রানে অপরাজিত থাকেন।

তিন নম্বরে নামা মোহাম্মদ হাফিজও ১৬ বলে খেলেন অপরাজিত ৩২ রানের ঝড়ো ইনিংস। এই তিন জনের ব্যাটিংয়ের দিনে আলো ছড়াতে পারেননি কেবল ফখর জামান। বাঁহাতি এই ব্যাটারের ব্যাট থেকে আসে ৫ রানের ইনিংস। সব মিলিয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা ২ উইকেট হারিয়ে তুলেছে ১৮৯ রান। বিশ্বকাপে যা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।

নামিবিয়ার বোলারদের মধ্যে জ্যান ফ্রাইলিংক ও ডেভিড উইজ একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এলকে/
সম্পর্কিত
আসিফ নজরুলকে নিয়ে তদন্তে কী বলেছেন শান্ত-লিটন?
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার
সিলেট থেকে শুরু হচ্ছে বোলার হান্ট 
সর্বশেষ খবর
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
পেট্রোবাংলা বলছে গ্যাস সরবরাহ বেড়েছে, ভোক্তারা বলছেন, ‘কিছুটা’
একাদশে ভর্তির ফল প্রকাশ বুধবার রাত ৮টায়
একাদশে ভর্তির ফল প্রকাশ বুধবার রাত ৮টায়
সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন
সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার