মাদ্রিদ ওপেনের শেষ ষোলোতে নাদাল

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৯, ১১:০৬আপডেট : ০৯ মে ২০১৯, ১৩:১৪

ম্যাচ জেতার পর নাদালের উচ্ছ্বাস পাকস্থলিতে ভাইরাসের সংক্রমণে গত কয়েকদিন ভুগছিলেন রাফায়েল নাদাল। সুস্থ হয়ে কোর্টে ফিরলেন এবং শুরুটা হলো দারুণ জয়ে। বুধবার মাদ্রিদ ওপেনে ৬-৩, ৬-৩ গেমে কানাডিয়ান তরুণ ফেলিক্স অগার আলিয়াসিমকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন স্প্যানিশ তারকা।

প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে নাদালকে। অষ্টম গেমে গিয়ে প্রথম ব্রেক পয়েন্ট পান ৩২ বছর বয়সী। দ্বিতীয় সেটে ১৮ বছর বয়সী আলিয়াসিম নিজের সার্ভে ৫টি ম্যাচ পয়েন্ট বাঁচান। কিন্তু নাদাল ষষ্ঠ গেম জিতে নিশ্চিত করেন শেষ ষোলো।

ষষ্ঠ মাদ্রিদ ওপেনের খোঁজে নাদাল পরের ম্যাচে খেলবেন আমেরিকার ফ্রাঙ্কেস টিয়াফোকে। এই মৌসুমে এখনও কোনও শিরোপা জিততে পারেননি তিনি। বার্সেলোনা ও মন্টে কার্লো মাস্টার্সের সেমিফাইনালে টানা হেরে মাদ্রিদের কোর্টে লড়াই করছেন নাদাল।

একই দিন তৃতীয় বাছাই আলেক্সান্দার জেরেভের কাছে ৬-৪, ৬-১ গেমে হেরে ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানতে হয়েছে স্পেনের ডেভিড ফেরারকে। ম্যাচ শেষে ঘরের দর্শকদের সামনে আবেগঘন বিদায় নেন ৩৭ বছর বয়সী খেলোয়াড়। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের