ইউক্রেনের সহায়তায় উইম্বলডনকে কাজে লাগাচ্ছেন পোলিশ খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২২, ১৫:০০আপডেট : ০২ জুলাই ২০২২, ১৩:৪৩

ইউক্রেনের মানুষের পাশে দাঁড়াতে টেনিসকে কাজে লাগাচ্ছেন হুবার্ট হুরকাজ। নিজ দেশ পোল্যান্ডের মতো ইউক্রেনে রাশিয়া আগ্রাসনের বিরোধী তিনি। তাই উইম্বলডনে শক্তিশালী প্রতিটি সার্ভকে অনুদান উত্তোলনের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন।

হুরকাজ ঘোষণা দিয়েছেন, উইম্বলডনে তিনি যতগুলো ‘এইস’ মারবেন। প্রতিটির জন্য একশ ইউরো দান করবেন ইউক্রেনকে। যা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার ৮০৬ টাকার মতো।

ঘাসের কোর্টের জন্য হুরকাজের সার্ভ ভীষণ কার্যকরী। এই বছরে এটিপির সর্বাধিক এইস সার্ভের তালিকাতেও তিনি তৃতীয়। ৩৯টি ম্যাচে ৪৫২টি! অর্থাৎ গড়ে এইস সার্ভ করেছেন ১১টির বেশি। তার মধ্যে ৭০টি এসেছে শেষ ৬ ম্যাচে ঘাসের কোর্টে। টুর্নামেন্টে এসেছেন হ্যালের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে। তাই আত্মবিশ্বাসের সঙ্গে টুইটারে তিনি ঘোষণা দিয়েছেন, ‘আমি ঘোষণা দিতে চাই যে, টুর্নামেন্টে প্রতিটি এইসের জন্য আমি ১০০ ইউরো ইউক্রেনের মানুষের সহায়তায় দান করবো। আশা করছি আমার সার্ভগুলো কাজে আসবে।’

হুরকাজ তার লড়াই শুরু করবেন সোমবার। প্রথম রাউন্ডে তার প্রতিপক্ষ স্পেনের আলেহান্দ্রো দাভিদোভিচ ফোকিনা।  

রাশিয়ার আগ্রাসনের কারণে এই উইম্বলডনেও নিষিদ্ধ করা হয়েছে রাশিয়ান ও বেলারুশিয়ান খেলোয়াড়দের।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি