প্রত্যাশা পূরণ করতে পারেননি সিওনতেক

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৩, ১৬:৪৬ আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৬:৪৬

অ্যাশলে বার্টি অবসরে চলে যাওয়ায় মেয়েদের টেনিসে উত্থান ঘটেছিল ইগা সিওনতেকের। ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন জয়ের পর গত বছর র‌্যাঙ্কিংয়ের এক নম্বর আসনটাও দখলে নিতে পেরেছিলেন। এবার সুযোগ ছিল সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে তিনটি গ্র্যান্ড স্লামের অধিকারী হওয়ার। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উইম্বলডন জয়ী এলেনা রাবিকিনার কাছে হেরে ছিটকে গেছেন তিনি।

মেলবোর্ন পার্কে রাবিকিনার কাছে পাত্তাই পাননি সিওনতেক। হেরেছেন ৬-৪, ৬-৪ গেমে। ছিটকে যাওয়ার পর পোলিশ তারকা স্বীকার করেছেন সতর্ক থেকে বেশি প্রত্যাশা করাটাই তার জন্য কাল হয়েছে। ম্যাচের পর বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে খুব বেশি সতর্ক হতে গিয়ে এক পা পেছনে চলে গিয়েছিলাম। এই ধরনের টুর্নামেন্টে যেভাবে খেলে থাকি, সেভাবে পারিনি। হতে পারে খুব বেশি চাইতে গিয়ে ঝামেলাটা হয়েছে।’

কোয়ার্টার ফাইনালে এখন রাবিকিনার প্রতিপক্ষ সাবেক ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ওস্তাপেঙ্কো। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্যপ্রাণী নয়, সাফারিতে এ বার সঙ্গী বিশাল ভাসমান হিমশৈল!
বন্যপ্রাণী নয়, সাফারিতে এ বার সঙ্গী বিশাল ভাসমান হিমশৈল!
পাকিস্তান হয়ে আফগানদের দেশে ফেরত পাঠাতে চায় ট্রাম্প প্রশাসন
পাকিস্তান হয়ে আফগানদের দেশে ফেরত পাঠাতে চায় ট্রাম্প প্রশাসন
ছয় সদস্যের ‘মজুরি বোর্ড’ ঘোষণা
ছয় সদস্যের ‘মজুরি বোর্ড’ ঘোষণা
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি