গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারকে বিদায় সানিয়ার

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৩, ১৫:০০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৫:১৩

ভারতের টেনিসকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে অবদান তার। বলা হচ্ছে ভারতের টেনিসের রানী সানিয়া মির্জার কথা। অস্ট্রেলিয়ান ওপেনে মিশ্র দ্বৈতে পরাজিত হয়ে গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারকে বিদায় বলেছেন তিনি।

রড লেভার অ্যারেনায় সানিয়ার সঙ্গী ছিলেন বোপানা। তারা শিরোপার জন্য ব্রাজিলিয়ান জুটি স্টেফানি ও রাফায়েল মাতেওসের মুখোমুখি হয়েছিলেন। ফাইনালে তারা পরাজিত হয়েছেন ৬-৭ (২), ২-৬ গেমে।

বিদায় বলার আগে তার ক্যারিয়ারের রয়েছে ৬টি গ্র্যান্ড স্লাম। যার মধ্যে তিনটি মেয়েদের দ্বৈতে। বাকিগুলো মিশ্র দ্বৈতের।  

অবশ্য অবসরটা যে আকস্মিকভাবেই এলো তেমন নয়। ৩৬ বছর হয়ে যাওয়ায় আগাম একটা ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন। অবসরের ঘোষণাও এমন জায়গায় দিয়েছেন, যেখানে ক্যারিয়ারের শুরুটা হয়েছে এই মেলবোর্ন পার্কেই। তাই অবসরের ঘোষণার সময় কান্না চলে আসে তার। বিদায় বেলায় বলেছেন, ‘আমার পেশাদার ক্যারিয়ার মেলবোর্নেই শুরু হয়েছিল। গ্র্যান্ড স্লামের ক্যারিয়ারের ইতি টেনে দেওয়ার জন্য এরচেয়ে ভালো জায়গা আর হতে পারে না।’

/এফআইআর/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান