অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সাবালেঙ্কা, ‘জীবনের সেরা সকাল’

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, ১৪:০০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৪:২৯

গ্র্যান্ড স্লামে এর আগে এমনটা হয়নি কখনও। শিরোপা জয়ীরা কোনও না কোনও দেশের হয়ে ট্রফি উঁচিয়ে ধরেছেন। কিন্তু রাশিয়ার ইউক্রেন আগ্রাসনে বেলারুশ সঙ্গী হওয়ায় দুটি দেশের খেলোয়াড়রাই এটিপি ও ডাব্লিউটিএ ট্যুরের চোখে এখন ‘দেশহীন’। তাই বেলারুশিয়ান আরিয়ানা সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ড স্লাম জিতেছেন প্রথম নিরপেক্ষ খেলোয়াড় হিসেবে!

তার পরেও অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি হওয়ার অনুভূতিটা সাবালেঙ্কার জন্য বিশেষ কিছু। স্বপ্ন পূরণ হলেও তার ঘোর যেন কাটেনি। শনিবার রাতটা প্রায় নির্ঘুম কেটেছে। জয়ের পর অনুভূতির কথা জানিয়ে এএফপিকে বলেছেন, ‘এখনও মনে হচ্ছে আমি বোধহয় অন্য গ্রহে আছি। বোঝার চেষ্টা করছি কী হলো আমার সঙ্গে।’

এর আগে কখনও গ্র্যান্ড স্লাম খেলার অভিজ্ঞতা সাবালেঙ্কার ছিল না। তার পরেও মেলবোর্নের ফাইনালে প্রথমবার খেলতে নেমেই নিজেকে চিনিয়েছেন। হারিয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনাকে। শিরোপা জয়ের পর প্রথম সকালটা কেমন কেটেছে সাবালেঙ্কার? নিজের মুখেই তিনি বলেছেন, ‘আমার মনে হচ্ছে জীবনের সেরা সকাল এটি। অনেক সুন্দর।’

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি