র‌্যাকেট ভেঙে ‘রেকর্ড’ জরিমানা গুনলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৩, ২১:৩০আপডেট : ১৮ জুলাই ২০২৩, ২১:৩০

টেনিসের উন্মুক্ত যুগের সবচেয়ে সফল খেলোয়াড় নোভাক জোকোভিচ। সম্প্রতি উইম্বলডন ফাইনালে হেরে রেকর্ড ছোঁয়া অষ্টম শিরোপা হাতে নিতে পারেননি। স্প্যানিশ তারকা কার্লোস আলকারেজের কাছে হেরে যান। অল ইংল্যান্ড ক্লাবে ২০১৬ সালের পর তার প্রথম হার। তীব্র প্রতিদ্বন্দ্বিতার এই ম্যাচের একটি মুহূর্তে মেজাজ হারান সার্ব তারকা এবং রেগে যাওয়ার শাস্তি পেলেন তিনি।

উইম্বলডন ফাইনাল জিতে রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লাম ছোঁয়ার সুযোগ ছিল জোকোভিচের। প্রথম সেট তিনি জিতলেও ঘুরে দাঁড়ান আলকারেজ। পঞ্চম ও শেষ সেটে প্রতিপক্ষের কাছে পয়েন্ট হারানোর পথে একটি শট ফিরিয়ে দিতে ব্যর্থ হন জোকোভিচ। তারপরই হতাশায় কাঠের নেটপোস্টে তার র‌্যাকেট কয়েকবার আঘাত করেন এবং ভেঙে ফেলেন।

এই কাণ্ডের পর জোকোভিচকে সতর্ক করেন আম্পায়ার ফার্গুস মার্ফি। তারপর তাকে ৮ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়, যা এই বছরের রেকর্ড বলে গণমাধ্যমের খবর।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের