দ্বিতীয় সন্তানের মা হয়েছেন সেরেনা

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ২১:০৫আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২১:০৫

পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন প্রায় এক বছর। গত মে মাসেই জানিয়েছিলেন দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন সেরেনা উইলিয়ামস। অবশেষে সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় কন্যা সন্তান জন্মের সুখবরটি দিয়েছেন ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী। যার নাম রাখা হয়েছে আদিরা রিভার ওহানিয়ান।

টিকটকে একটি ভিডিওতে দ্বিতীয় সন্তানের খবর প্রকাশ করে ৪১ বছর বয়সী সেরেনা লিখেছেন, ‘স্বাগতম আমাদের পরী।’ সেই ভিডিওতে দেখা গেছে আদিরাকে আগলে আছেন সেরেনা, ওহানিয়ান ও পাঁচ বছরের কন্যা অলিম্পিয়া।

সাবেক টুইটার তথা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কিছু ছবি পোস্ট করে সেরেনার স্বামী ওহানিয়ান লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের ঘর এখন ভালোবাসায় পূর্ণ। নবজাতক মেয়ে ও মা দুজনেই সুস্থ আছে।’

সেরেনার স্বামীর নাম অ্যালেক্সিস ওহানিয়ান। ২০১৭ সালে বিয়ে করেন দু’জন। একই বছর প্রথম সন্তান গর্ভে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলোচনার জন্ম দিয়েছিলেন। ওই বছরই জন্ম নেয় তার প্রথম সন্তান অলিম্পিয়া। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান