গাউফকে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে বাডোসা 

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ১০:০০ আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১০:২৫

প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের স্বপ্ন দেখছিলেন কোকো গাউফ। কিন্তু কোয়ার্টার ফাইনালে র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকার স্বপ্ন চূর্ণ করে অঘটনের জন্ম দিয়েছেন পাউলা বাডোসা। গাউফকে অপ্রত্যাশিতভাবে হারিয়ে প্রথমবার কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে নাম লিখিয়েছেন তিনি। জিতেছেন ৭-৫, ৬-৪ গেমে। 

প্রথমবার সেমিফাইনালে পৌঁছানো বাডোসা আবার স্প্যানিশ নারী হিসেবে মেলবোর্নে এমনটা করলেন ২০২০ সালের পর। সর্বশেষ শেষ চারে নাম লিখিয়েছেন গারবিন মুগুরুজা। 

জয়ের পর আবেগ আপ্লুত হয়ে পড়েন বাডোসা, ‘আমি কিছুটা আবেগ আপ্লুত। ব্যক্তিগত ভাবেও আমি আবেগ প্রবণ। নিজের সেরাটা দিতে চেয়েছিলাম। মনে হয়, সেটা করে দেখিয়েছি।’

১১তম বাছাই বাডোসা র‌্যাঙ্কিংয়ে একশ জনেরও বাইরে! এক বছর আগেও পিঠের চোটে অবস্থা এমন ছিল যে, অবসর ভাবনাও চলে এসেছিল তার। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটাতে পেরে আবেগ প্রবণ হয়ে পড়েন তিনি, ‘এক বছর আগেও এখানে পিঠের সমস্যা নিয়ে এসেছি। অবস্থা এমন ছিল যে, এখান থেকে অবসর নিবো কিনা। কিন্তু আমি আজ এখানে বিশ্বের সেরা একজনের বিপক্ষে খেলছি, জিতেছি। এখন তো সেমিফাইনালে। তাই কখনও ভাবিনি, এক বছর পর এখানে থাকতে পারবো।’

এই মৌসুমে গাউফ ছিলেন অপ্রতিরোধ্য। ৯ ম্যাচ অপরাজিত ছিলেন। দুর্ভাগ্য সেই ছন্দ আর ধরে রাখতে পারেননি। 

/এফআইআর/   
সম্পর্কিত
ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আলকারেজ
অস্ট্রেলিয়ান ওপেনের এবারের প্রাইজমানি ৭ কোটি ৫০ লাখ ডলার!
অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা ধরে রাখলেন সিনার
সর্বশেষ খবর
দিল্লিতে ফিরলো ধোঁয়াশা, ফের কি দূষিত শীতের আশঙ্কা?
দিল্লিতে ফিরলো ধোঁয়াশা, ফের কি দূষিত শীতের আশঙ্কা?
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ফ্রান্সে মাঠে নামছে সেনাবাহিনী
ফ্রান্সে মাঠে নামছে সেনাবাহিনী
হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়, কাঁটাতারের ওপারে স্বজন-এপারে আক্ষেপ
হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়, কাঁটাতারের ওপারে স্বজন-এপারে আক্ষেপ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী