জুনিয়র ডেভিস কাপ

গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৫, ২০:৩২আপডেট : ১২ মার্চ ২০২৫, ২০:৩২

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে ও লন টেনিস অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার ব্যবস্থাপনায় মালয়েশিয়ার কুচিং এ ‘২০২৫ ডেভিস কাপ জুনিয়র’ টেনিস প্রতিযোগিতায় গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় বাংলাদেশ দল ২-১ সেটে গুয়ামকে হারিয়েছে। 

প্রথম খেলায় বাংলাদেশ ২-১ সেটে প্যাসিফিক ওশানিয়াকে হারিয়েছিল। ফলে গ্রুপ পর্যায়ে দুটি দলকে হারিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।  

দ্বিতীয় খেলায় প্রথম এককে বাংলাদেশের মো. রাজিব হোসেন ৬-১, ৬-১ গেমে গুয়ামের জেকভ শিয়াওকে হারান। দ্বিতীয় এককে বাংলাদেশের কাব্য গায়েন ২-৬, ১-৬ গেমে গুয়ামের জুনহিক সিওর কাছে হেরে যান। ফলে ১-১ সেটে খেলায় সমতা ফিরে আসে। দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য ও তুষার জুটি ৬-২, ৬-৪ গেমে গুয়ামের জুনহিক সিও ও ক্যামেলিও চ্যাং জুটিকে হারায়। ফলে বাংলাদেশ দল ২-১ সেটে গুয়ামকে পরাজিত করলো। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের