আগাম বুকিং দেওয়া যাবে গ্যালাক্সি সি৯ প্রো স্মার্টফোনে

টেক ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫২

স্যামসাংয়ের নতুন মোবাইল স্যামসাং মোবাইল বাংলাদেশ তাদের স্মার্টফোন লাইনআপের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি সিরিজের নতুন মডেল গ্যালাক্সি সি৯ প্রো স্মার্টফোন উন্মোচন করেছে। গ্যালাক্সি সি৯ প্রো ডিভাইসটি প্রি-বুক (আগাম বুকিং) করে গ্রাহকরা পাবেন একটি অরিজিনাল এবং এক্সক্লুসিভ স্যামসাং স্কুপ ব্লুটুথ স্পিকার। গ্রাহকরা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে এবং স্যামসাংয়ের সব অনুমোদিত স্টোরে ডিভাইসটির জন্য আগাম বুকিং দিতে পারবেন।
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের মহাব্যবস্থাপক ইয়াং উ লি বলেন, গ্যালাক্সি সি৯ প্রো নিয়ে আসার মাধ্যমে আমরা গ্রাহকদের পরবর্তী পর্যায়ের মোবাইল ফোনের প্রত্যাশিত চাহিদা পূরণ করতে পারব। সুপারফোন হিসেবে পরিচিত গ্যালাক্সি সি৯ প্রো হ্যান্ডসেটটি সেসব গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে যারা স্মার্টফোন থেকে আরও বেশিকিছু প্রত্যাশা করেন।
স্যামসাংয়ের নতুন এই স্মার্টফোন গ্যালাক্সি সি৯ প্রো হ্যান্ডসেটে রয়েছে সেরা স্ক্রিন, মেমোরি ও ক্যামেরা। রয়েছে ৬ গিগাবাইট র্যা ম, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, ৬ ইঞ্চি এফএইচডি এস-অ্যামোলেড ডিসপ্লে এবং সম্পূর্ণ মেটাল ইউনিবডি ডিজাইন।
গ্যালাক্সি সি৯ প্রো স্মার্টফোনটি কালো ও সোনালি রঙে বাজারে পাওয়া যাবে। আগ্রহীরা www.prebookc9.com সাইটের মাধ্যমে অনলাইনে এবং স্যামসাংয়ের সব স্টোরে ডিভাইসটি প্রি-বুক করতে পারবেন। মোবাইলটির দাম ৪৯ হাজার ৯০০ টাকা।

আরও পড়ুন-

এফ-কমার্সের ঝামেলা দূর করবে যে অ্যাপ

ব্যাগপ্যাকার্স ডট কমের ৮ বছর

/এইচএএইচ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম