মোবাইল অপারেটরদের অফার ৩৫টির মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৬

বিটিআরসি দেশের মোবাইল অপারেটরগুলোকে সর্বোচ্চ ৩৫টি অফারের মধ্যে সীমাবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। যার মধ্যে ২০টি রেগুলার অফার এবং ১৫টি প্রমোশনাল অফার। সোমবার বিটিআরসি এ নির্দেশনা জারি করে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কমিশনের তত্ত্বাবধানে মোবাইল সেবা বিষয়ক অনুষ্টিত গণশুনানির আলোকে এবং গ্রাহকের স্বার্থ বিবেচনা করে এখন থেকে প্রতি মোবাইল অপারেটর এক সঙ্গে সর্বোচ্চ ২০টি রেগুলার অফার এবং ১৫টি প্রমোশনাল অফার বাজারজাত করতে পারবে।  এছাড়াও মোবাইল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গ্রহাকদের বিল শক থেকে রক্ষা করতে পে পার ইউজ ৫ টাকার বেশি কাটা যাবে না। তবে কোনও গ্রাহক ৫ টাকার বেশি লিমিট নিতে চাইলে তার কাছ থেকে এসএমএস বা ইউএসএসডির মাধ্যমে কনসেন্ট নিতে হবে যাতে গ্রহক পরবর্তীতে অভিযোগ করলে অপারেটর দৃশ্যমান প্রমাণ তুলে ধরতে পারেন।

এ সিদ্ধান্ত আগামী ১ মার্চ থেকে কার্যকর করা হবে।

আরও পড়ুন:
প্রতিদিনই ফোরজি গ্রাহক বাড়ছে বাংলালিংকের

/এইচএএইচ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম