উইকিপিডিয়ায় সাঁওতালি ভাষা

নুরুন্নবী চৌধুরী
০৭ আগস্ট ২০১৮, ১৯:২৯ আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৮:০১

উইকিপিডিয়ায় সাঁওতাল ভাষা উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় এবার যুক্ত হলো সাঁওতালি ভাষা। ২ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সাঁওতালি ভাষার উইকিপিডিয়া (sat.wikipedia.org)। দীর্ঘদিন ধরে উইকিমিডিয়া ইনকিউবেটরে নানা পরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে সাঁওতালি ভাষার উইকিপিডিয়ার সবার জন্য উন্মুক্ত করা হয়। ইতিমধ্যে নতুন ভাষার এ ওয়েবসাইটে ছয় শতাধিক নিবন্ধ যুক্ত হয়েছে। নতুন এ ভাষার উইকিপিডিয়াসহ সবমিলিয়ে বর্তমানে ৩০১টি ভাষায় উইকিপিডিয়া চালু হলো।
সর্বশেষ তথ্য অনুযায়ী সাঁওতালি ভাষার মানুষের সংখ্যা ভারতে প্রায় ৬৫ লাখ, বাংলাদেশে ২ লাখ ২৫ হাজার ও নেপালে ৫০ হাজার। বেশিরভাগ সাঁওতালি ভাষাভাষী মানুষ ভারতের ঝাড়খণ্ড, আসাম, বিহার, ওড়িশা, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করে।
সাঁওতালি ভাষার উইকিপিডিয়া সাঁওতালিদের নিজস্ব লিপি অলচিকি লিপি ব্যবহার করে করা হয়েছে। সাঁওতালি ভাষার উইকিপিডিয়ার প্রশাসক মানিক সরেন বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমাদের নিজেদের ভাষার উইকিপিডিয়ার কার্যক্রম শুরুর জন্য অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছি। অবশেষে যাত্রা শুরু হলো আমার নিজের ভাষায় উন্মুক্ত বিশ্বকোষ।' তিনি সাঁওতাল ভাষার এ উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার আহবান জানান।
বাংলাদেশের এর আগে উইকিমিডিয়া বাংলাদেশের সহায়তায় সাঁওতালি ভাষাভাষীর অংশগ্রহণকারীদের জন্য একাধিক কর্মশালার আয়োজন করা হয়েছিল। নতুন ভাষার এ ওয়েবসাইটের যাত্রা উপলক্ষ্যে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা বলেন, ‘এটা অনেক আনন্দের একটা সংবাদ। উইকিমিডিয়া বাংলাদেশে সাঁওতালি ভাষাভাষীদের জন্য এর আগেও কর্মশালার আয়োজন করেছিল। ভবিষ্যৎতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।’ 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন