তিন ক্যামেরার স্মার্টফোন আনছে স্যামসাং

আজরাফ আল মূতী
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪১

তিন ক্যামেরার স্মার্টফোন আনছে স্যামসাং বাজারে তিন ক্যামেরার স্মার্টফোন আনছে স্যামসাং। স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এ৭ ফোনটিতে থাকবে একটি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ২৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট সম্প্রতি নতুন এই স্মার্টফোনের তথ্য জানিয়েছে।
এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটিতে এএমওএলইডি গ্লাস ব্যবহার করা হয়েছে। এতে ১০৮০ বাই ২২২০ ডিসপ্লে রেশিও থাকছে। এছাড়া এতে রয়েছে ৮ কোরের ২.২ গিগাহার্টজ প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ১২৮ গিগার স্টোরেজ, মাইক্রো এসডি স্লট।
এগুলো বাদেও ফিঙ্গার প্রিন্ট সেন্সর ও ডলবি অ্যাটমস সাউন্ড প্রযুক্তিতে চারটি রংয়ে স্মার্টফোনটি বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে স্যামসাং। রঙ চারটির মধ্যে রয়েছে সোনালি, নীল, কালো ও গোলাপি।
এ বছরের অক্টোবরের ১১ তারিখ অনুষ্ঠিতব্য গ্যালাক্সি ইভেন্টে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এনগ্যাজেটের তথ্য অনুযায়ী, স্যামসাংয়ের এই ইভেন্টটি দিক্ষণ কোরিয়ার বদলে অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম