কীভাবে ফেসবুক মেসেঞ্জারে পাঠানো মেসেজ মুছে ফেলবেন

সাদিয়া ইসলাম
১৭ নভেম্বর ২০১৮, ২০:২৬আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২০:৩২

মেসেঞ্জার

মাঝে মাঝে আমরা ভুলবশত অপ্রত্যাশিত কিছু মেসেজ সেন্ড করে ফেলি। এমন কিছু মেসেজ থাকে যা প্রাপককে পড়তে দিতে চাই না এবং সেগুলো ডিলিট করে ফেলতে চাই। এ অবস্থায় মেসেজ ডিলিট করার জন্য আমরা বিভিন্ন উপায় খুঁজতে থাকি।

হোয়াটসঅ্যাপে ইতোমধ্যে পাঠানোর পরও মেসেজ ডিলিট করার ফিচার রয়েছে। অর্থাৎ এই প্লাটফর্মে মেসেজ পাঠানোর পরও ডিলিট করা যাবে যা কিছুদিন আগেও ছিল অবাস্তব ব্যাপার।

হোয়াটস অ্যাপের পর বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারের এসব অপ্রত্যাশিত মেসেজ ডিলিট করার জন্য একটি ফিচার নিয়ে এসেছে। এতে ব্যবহারকারীরা বিভিন্ন বিব্রতকর পরিস্থিতি এড়াতে সক্ষম হবেন।

মেসেঞ্জারের আনসেন্ড ফিচারটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ধরনের অপারেটিং সিস্টেমের জন্যই প্রযোজ্য। বর্তমানে এই ফিচারটি পর্যায়ক্রমে আপডেট হচ্ছে এবং খুব দ্রুতই এটি সব গ্রাহকের কাছে পৌঁছে যাবে।

প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই ফিচারটি কয়েকটি দেশের ব্যবহারকারীদের মধ্যে দেওয়া হয়েছে। এসব দেশ হচ্ছে- কম্বোডিয়া, বলিভিয়া, পোল্যান্ড এবং লিথুনিয়া। তবে এই পদ্ধতি অনুসরণ করে ফেসবুকের মেসেজ ডিলিট করতে পারবেন বাকি দেশগুলোর নাগরিকরাও।

মেসেঞ্জারে আনসেন্ড ফিচার ব্যবহার করতে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন-

১) স্মার্টফোনে ম্যাসেঞ্জার অ্যাপ চালু করতে হবে

২) যে মেসেজটি ডিলিট করতে হবে তা ওপেন করুন

৩) মেসেজটি কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে

৪) মেসেজটি সিলেক্টেড হয়ে গেলে ‘রিমুভ’ অপশনে ক্লিক করতে হবে

৫) এরপর দুটি অপশন দেখাবে – ‘ডিলিট ফর এভরিওয়ান’ এবং ‘ডিলিট ফর ইউ’

৬) এবার নিজের পছন্দমত যেকোনও একটি অপশন ক্লিক করলেই মেসেজ ডিলিট হয়ে যাবে

সূত্র: গ্যাজেটস নাউ

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী