হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠাবেন যেভাবে

আসির আহবাব নির্ঝর
২৪ জানুয়ারি ২০১৯, ১৮:০৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৮:০৩

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চাহিদা মতো নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠানোর কোনও ফিচার হোয়াটসঅ্যাপে নেই। যদিও জন্মদিন, নতুন বছরের শুভেচ্ছাসহ বিভিন্ন অভিনন্দন বা শুভেচ্ছা বার্তায় এই সুবিধাটির প্রয়োজন দেখা দেয়। তবে ব্যবহারকারীরা চাইলে অন্য উপায়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠাতে পারবেন। এজন্য সহায়তাকারী কিছু অ্যাপ ব্যবহার করতে হবে। এরকম উল্লেখযোগ্য কয়েকটি অ্যাপ হলো- হোয়াটসঅ্যাপ শিডিউলার, ডু ইট লেটার, স্কেডইট ইত্যাদি।
যেভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্ধারিত সময়ে মেসেজ পাঠাবেন-
পূর্বশর্ত: যেকোনও হোয়াটসঅ্যাপ শিডিউলার অ্যাপ ডাউনলোড করুন,
সেটিংসে গিয়ে একসেসিবিলিটি অপশনটি সক্রিয় করুন,
এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন-

  • গুগল অ্যাপস্টোর থেকে যেকোনও হোয়াটসঅ্যাপ শিডিউলার অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।
  • ইনস্টল শেষে এটা ওপেন করুন।
  • এবার ওপরের ডান কোনায় থাকা ‘+’ চিহ্নটিতে ক্লিক করতে হবে।
  • যেকোনও হোয়াটসঅ্যাপ কনটাক্ট বা হোয়াটসঅ্যাপ গ্রুপ সিলেক্ট করুন।
  • আপনার নির্ধারিত তারিখ ও সময় সেট করুন।
  • এবার আপনার মেসেজ টাইপ করতে হবে।
  • সবশেষে ওপরের ডান কোনায় থাকা ‘ক্রিয়েট’ অপশনটি সিলেক্ট করলেই আপনার কাজ শেষ।
/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম