প্রযুক্তি সাংবাদিকদের নুতন সংগঠন টিএমজিবি

টেক রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ২০:৪১ আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২০:৪১

কেক কাটার মাধ্যমে সংগঠনের যাত্রা শুরু প্রযুক্তি সাংবাদিকদের নতুন সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) আত্মপ্রকাশ করেছে। দেশের প্রযুক্তিখাতের সাংবাদিকতার বিকাশ, উন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের কল্যাণে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) নামের সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

গত সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিএমজিবির আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে এক গোলটেবিল গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ‘সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন: গণমাধ্যমের সংকট ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইএম নূরুল কবীর। টিএমজিবি আহ্বায়ক মুহম্মদ খান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া গোলটেবিল আলোচনায় অংশ নেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

বৈঠকে বলা হয়, ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিজ্ঞাপনের হার বেড়ে যাওয়ার প্রভাব পড়ছে গণমাধ্যমে। এসব মাধ্যমের প্রধান আয়ের উৎস বিজ্ঞাপন, যা থেকে আয় কমে গেছে। যার বিরূপ প্রভাব পড়ছে প্রতিষ্ঠানসহ এর সঙ্গে জড়িত শত শত কর্মীর ওপর। এ অবস্থায় করণীয় বিষয়গুলো নির্ধারণে বৈঠকে আলোচনা করা হয়।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা