গেম হিসেবে আসছে ওয়ান পাঞ্চ ম্যান

আজরাফ আল মূতী
২৮ জুন ২০১৯, ১২:৩০আপডেট : ২৮ জুন ২০১৯, ১২:৩০

ওয়ান পাঞ্চ ম্যান গেম এবার কনসোল ও কম্পিউটারে গেম হিসেবে আসছে ওয়ান পাঞ্চ ম্যান। জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজের গেম ভার্সনটি আনার বিষয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান বান্দাই ন্যামকো। প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের বরাতে জানা গেছে, ‘ওয়ান পাঞ্চ ম্যান: আ হিরো নো বডি নোজ’ নামের এই অ্যাকশন গেমটি পিসি, পিএস৪ এবং এক্সবক্স ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হচ্ছে।

গেমের চরিত্র হিসেবে সাইতামা, জেনোস, মুমেন রাইডার, স্পিড-ও-সাউন্ড সনিককে দেখা যাবে বলে জানা গেছে। এরইমধ্যে গেমটির ট্রেইলারও চলে এসেছে বলে জানিয়েছে এনগেজেট। কিন্তু নির্মাতা প্রতিষ্ঠান ঠিক কীভাবে গেমটি ডিজাইন করবে, সেটি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। কারণ, শত্রুকে সবসময় এক ঘুসিতেই ধরাশায়ী করে থাকে ওয়ান পাঞ্চ ম্যানের প্রধান চরিত্র ‘সাইতামা’। মূলত এ জন্যই এই অ্যানিমেশন সিরিজটির নাম ‘ওয়ান পাঞ্চ ম্যান’। এখন গেমের ক্ষেত্রে এই বিষয়টিকে কীভাবে উপস্থাপন করা হবে, সেটিই জানতে আগ্রহী ভক্তরা।

সব মিলিয়ে ‘ওয়ান পাঞ্চ ম্যান’ গেমটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গেমিং কমিউনিটি। তবে ঠিক কবে নাগাদ গেমটি বাজারে আসতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য এখনও জানায়নি বান্দাই ন্যামকো।

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার