পিস সামিটে বক্তারা

‘ব্যবহারকারীরা দৈনিক প্রায় সাড়ে তিন ঘণ্টা মোবাইলে ব্যয় করেন’

রুশো রহমান
১৭ নভেম্বর ২০১৯, ২০:৫২ আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২০:৫২

পিস সামিটের অতিথিরা আন্তর্জাতিক সহনশীলতা দিবসকে কেন্দ্র করে শনিবার (১৬ নভেম্বর) প্রেনিউর ল্যাব ট্রাস্ট ও ইএমকে সেন্টারের আয়োজনে হয়ে গেল পিস সামিট-৫। প্রসঙ্গত, পিস সামিট একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এর লক্ষ্য দেশের সমস্যা, অভিযোগ নিয়ে আলোচনার জন্য দেশের পেশাজীবী, নীতিনির্ধারক, গবেষক, আইন প্রয়োগকারী সংস্থা এবং তরুণদের এক সঙ্গে কাজ করার প্ল্যাটফরম করে দেওয়া। 

অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, ইএমকে সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক আসিফ উদ্দিন আহমেদ, ইউএসএআইডির প্রজেক্ট রিসার্চ ডিরেক্টর ডা. কারনা কোহেন প্রমুখ। বক্তারা বলেন, দেশের ৯ কোটির বেশির মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা কোনও ধরনের ডিজিটাল সাক্ষরতা ছাড়াই সংযুক্ত হয়ে গেছেন ইন্টারনেটের মহাসমুদ্রে। সাইবার স্পেস বিভিন্ন চক্রান্ত ও প্রপাগান্ডা ছড়ানোর এখন প্রধান চ্যানেল। শিক্ষার্থী ও তরুণরা আছেন মূলত মূল ঝুঁকিতে। একজন মানুষ দৈনিক প্রায় সাড়ে তিন ঘণ্টা মোবাইল ফোনে ব্যয় করেন। নেতিবাচক কন্টেন্ট তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করছে।

সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রেনিউর ল্যাবের প্রতিষ্ঠাতা আরিফ নিজামী।   

পিস সামিটের শেষ পর্বে ১৯৫টি মোবাইল মুভি ও ফটোর মধ্য থেকে বেছে নেওয়া হয় মোবাইল ফিল্ম এবং ফটোগ্রাফি চ্যালেঞ্জের সেরা ৩টি কন্টেন্ট। শীর্ষ ৩ বিজয়ী ৩০ হাজার টাকা পুরস্কার জিতে নেন। আয়োজকরা জানান, পিস সামিট-৫ এর মূল লক্ষ্য তরুণরা। যাদের সঙ্গে সহিংস উগ্রবাদ, বৈচিত্র্য, মানসিক সুস্থতা, অনলাইন সুরক্ষা এবং গুজবের বিরুদ্ধে লড়াইসহ সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
জনস্বার্থের মামলার জন্য পৃথক রিট বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো