আইফোনের স্মার্ট ব্যাটারি কেস

ইশতিয়াক হাসান
২১ নভেম্বর ২০১৯, ১৭:৩৩ আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৭:৩৭

ছবি: এনগ্যাজেটের সৌজন্যে নতুন স্মার্ট ব্যাটারি কেস উন্মোচন করলো অ্যাপল। আইফোনের সব মডেলের জন্য তৈরি কেসটিতে ফোনের চার্জকে দীর্ঘায়িত করা ছাড়াও রয়েছে ডেডিকেটেড ক্যামেরা বাটন। এটি ব্যবহার করে ফোনের ক্যামেরা চালু করে ছবি তোলা যাবে। আবার বাটনটি একটানা ধরে রেখে ভিডিও করাও সম্ভব।
সংবাদমাধ্যম এনগ্যাজেট জানায়, ফোন কেসের সঙ্গে ক্যামেরা বাটনের ধারণাটি নতুন না হলেও ব্যাটারি কেসে এমন সুবিধা বাজারে খুব সহজলভ্য নয়।
নতুন এই কেস ব্যবহারে ফোন কতটা দীর্ঘায়িত হবে অ্যাপল তা নিশ্চিত না করলেও দেখা গেছে, টানা ভিডিও চালিয়ে ফোনের চার্জকে ৫০ শতাংশ দীর্ঘায়িত করা সম্ভব হয়েছে। তবে অন্যান্য কাজের সময় এটি কম-বেশি হতে পারে। যদিও আইফোন ১১ সিরিজের সব সেটেরই ব্যাটারি বেশ দীর্ঘস্থায়ী বলেই মন্তব্য করেছে এনগ্যাজেট।
আইফোনের নতুন মডেলগুলোতে রয়েছে ট্রায়ো সাপোর্টেড ওয়্যারলেস চার্জিং সুবিধা। তবে ইউএসবি ক্যাবল দিয়ে চার্জ করলে তুলনামূলক দ্রুত চার্জ করা সম্ভব। উদাহরণ হিসেবে বলা যায়, আইফোন ১১ প্রো’র সঙ্গে দেওয়া আছে ১৮ ওয়াটের চার্জার।
কেসগুলোর দাম ১২৯ মার্কিন ডলার। সাদা, কালো ও গোলাপি— এই তিন রঙে পাওয়া যাবে। তবে গোলাপিটি শুধু ১১ প্রো এবং প্রো ম্যাক্সের জন্য।

/এইচএএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইপিএলে দিল্লির কোচ সৌরভ গাঙ্গুলী
আইপিএলে দিল্লির কোচ সৌরভ গাঙ্গুলী
এআই-নির্ভর প্রেমের সম্পর্কে কড়াকড়ি আরোপ চীনের
এআই-নির্ভর প্রেমের সম্পর্কে কড়াকড়ি আরোপ চীনের
জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের
জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’