মেসেঞ্জারে নতুন প্রাইভেসি

ইশতিয়াক হাসান
২৭ জুলাই ২০২০, ২২:১৩ আপডেট : ২৭ জুলাই ২০২০, ২৩:৪৭

ফেস আইডি আইফোন ও আইপ্যাডের জন্য নতুন একটি প্রাইভেসি ফিচার চালু করেছে ফেসবুক মেসেঞ্জার। নতুন এই ফিচারে ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে মেসেঞ্জার লক বা আনলক করা যাবে। অনলাইন সংবাদমাধ্যম ভার্জ জানায়, মেসেঞ্জারটি বন্ধ করার পরপরই তা লক হয়ে যাবে এবং সেটাকে আনলক করার জন্য ফেস অথবা টাচ আইডি ব্যবহার করতে হবে।

‘অ্যাপ লক’ নামের এই ফিচারটি ফেসবুকের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে সংযুক্ত করা হয়েছে। ফিচারটি আপাতত অ্যাপলের জন্য করা হলেও আগামী কয়েক মাসের মধ্যে তা অ্যান্ড্রয়েডের জন্যও করা হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এছাড়া ফেসবুক আরও নতুন কিছু ফিচার আনতে যাচ্ছে, যা খুব সম্প্রতি পরীক্ষামূলকভাবে চালু হবে। এরমধ্যে রয়েছে একজন ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারবে কে বা কারা তাকে মেসেজ পাঠাতে পারবে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।

এছাড়া ব্যবহারকারী যেসব ব্যক্তির বার্তা পড়তে আগ্রহী নন তাদের ছবি আবছা করে রাখার ফিচার চালু করতে যাচ্ছে। এতে তারা কোনও মেসেজ পাঠালে সেটা সরাসরি না দেখিয়ে শুধু নতুন একটি মেসেজ এসেছে এমন একটি নোটিফিকেশন দেখাবে। এই ফিচারটি বর্তমানে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে চালু আছে।

/এইচএএইচ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াতের অবস্থান কী?
মুক্তিযুদ্ধ নিয়ে আসলে জামায়াতের অবস্থান কী?
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও ক্যামেরা সার্ভিস সেন্টার
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও ক্যামেরা সার্ভিস সেন্টার
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?