ইন্টেল প্রসেসর কিনলে গেম উপহার

টেক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:২৬

প্রসেসর কিনলে উপহার পাওয়া যাবে গেম প্রসেসর নির্মাতা ইন্টেল নতুন অফার ঘোষণা করেছে। এ অফারের আওতায় ইন্টেলের নবম ও দশম প্রজন্মের ‌'কে' সিরিজের প্রসেসরের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে ‘অ্যাভেঞ্জার্স গেম’। মার্ভেলের জনপ্রিয় অ্যাভেঞ্জার্স সিরিজের চলচ্চিত্রের পর গত ৪ সেপ্টেম্বর অবমুক্ত হয়েছে ‌প্রায় পাঁচ হাজার টাকা মূল্যের 'মার্ভেল অ্যাভেঞ্জার্স' গেম ।

ইন্টেলের এ আন্তর্জাতিক অফারটি দেশের ব্যবহারকারীদের জন্য এনেছে প্রযুক্তি পণ্য বিপণনকারী কোম্পানি স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। 

অফার উপলক্ষে ইন্টেল নবম ও দশম জেনারেশনের 'কে' সিরিজের প্রসেসরগুলো সাধারণ ইন্টেলের বক্সে না এসে অ্যাভেঞ্জার্সে থিমের বক্সে নতুন আঙ্গিকে এসেছে। অফারটি ইতোমধ্যে শুরু হয়েছে যা চলবে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশজুড়ে স্টার টেকের শোরুম ছাড়াও স্টার টেকের ওয়েবসাইট থেকে কেনা যাবে প্রসেসরগুলো। অনলাইনে অর্ডার করা যাবে https://www.startech.com.bd/ এই ঠিকানায়।  

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, সত্যতা পায়নি স্বাস্থ্য অধিদফতর
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার