ফিচার ফোনে ফোরজি নিয়ে এলো নকিয়া

রুশো রহমান
৩০ নভেম্বর ২০২০, ১৭:৩৩আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৭:৩৩

নকিয়া৬৩০০ ফিচার ফোনে ‘স্মার্ট অভিজ্ঞতা’ দিতে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য ‘প্রচলিত অ্যাপ’ সংযুক্ত নকিয়া৬৩০০ ফোরজি দেশের বাজারে অবমূক্ত করলো এইচএমডি গ্লোবাল ওওয়াই। একই সঙ্গে সোশ্যাল নেটওয়ার্ক’র সুবিধা নিয়ে শিশগিরই নকিয়া২২৫ ফোরজি বাজারে আসার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

রবিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ফোন দুটি বাজারে আসার ঘোষণা দেয় এইচএমডি গ্লোবাল।

নকিয়া৬৩০০ ফোরজি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন২১০ মডেলের চিপ ব্যবহার করা হয়েছে ব্যবহারে গতি রাখতে। ওয়াইফাই হটস্পটের মাধ্যমে ইন্টারনেট ভাগ করে নেওয়া যাবে এই ফোনে।

চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত এবং সিরিজ ৩০+ পরিচলন ব্যবস্থার নকিয়া২২৫ সেটটি গ্রাহকদেরকে সামাজিক মাধ্যমে সংযুক্ত হওয়ার পাশাপাশি একাধিক অংশগ্রহণকারীর সঙ্গে গেমিং অভিজ্ঞতা দিবে।

এইচএমডি গ্লোবাল বাংলাদেশের বিজনেসের প্রধান ফারহান রশিদ বলেন, নতুন প্রজন্মের নেটওয়ার্কের সঙ্গে ফিচার ফোন ব্যবহারে অভ্যস্ত গ্রাহকদের চাহিদা পূরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত রাখার উদ্দেশ্যেই ফোরজি ফিচার ফোন দুটি তৈরি। 

দেশের বাজারে নকিয়া৬৩০০ ফোরজি ফোনের দাম ৫ হাজার ২৯৯ টাকা এবং নকিয়া২২৫ ফোরজি ফোন পাওয়া যাবে ৪ হাজার ১৯৯ টাকায়। দুটি ফোনই পাওয়া যাবে ৩টি ভিন্ন রঙে।

/এইচএএইচ/

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম