প্রতি মাসে একটি করে প্রতিষ্ঠান কিনে নেয় অ্যাপল

জোবায়ের হোসাইন
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৫

গত ৬ বছরে ছোট-বড় ১০০টি প্রতিষ্ঠান কিনে নিয়েছে অ্যাপল। অর্থাৎ প্রতি তিন থেকে চার সপ্তাহে বা প্রায় প্রতি মাসে একটি করে প্রতিষ্ঠান ক্রয় করেছে মার্কিন এ টেক জায়ান্ট। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাপলের শেয়ার হোল্ডারদের বার্ষিক সভায় এ তথ্য উঠে আসে।

গত বছরের শেষ প্রান্তিকে রেকর্ড পরিমাণ অর্থাৎ ১১১.৪ বিলিয়ন ডলার রাজস্ব আয় করেছে প্রতিষ্ঠানটি। শেয়ার হোল্ডারদের উদ্দেশে কুক বলেন, প্রযুক্তি আর মেধার সমন্বয়েই এ অর্জন সম্ভব হয়েছে।

অ্যাপল সাধারণত ক্ষুদ্র বা মাঝারি প্রতিষ্ঠান অধিগ্রহণ করে থাকে। পরে উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে নিজস্ব পণ্য দিয়ে ওই প্রতিষ্ঠান পরিচালনা করে।

নতুন কোনও প্রতিষ্ঠান ক্রয় বা অধিগ্রহণের ক্ষেত্রে অ্যাপল বেশ কিছু বিষয় বিবেচনা করে থাকে। যেমন, প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা, গ্রাহকের আগ্রহ, ভবিষ্যৎ সম্ভাবনা ইত্যাদি।

অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের তুলনায় অধিগ্রহণের ক্ষেত্রে বেশ সতর্ক থাকে অ্যাপল। যেমন, ২০১৩ সালে ইলন মাস্ক টিম কুককে সংকটে থাকা বৈদ্যুতিক গাড়ি প্রতিষ্ঠান ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন। কুক এ প্রস্তাব ফিরিয়ে দেন।

অ্যাপলের বেশি দামে কেনা শুধু ১০টি প্রতিষ্ঠানের মূল্যের তুলনায় এ খাতে অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা বেশ পিছিয়ে রয়েছে।
সূত্র: বিবিসি

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম