বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টে যোগ দিলেন বাংলাদেশের আরাফাত

রাসেল হাওলাদার
১৫ এপ্রিল ২০২১, ২৩:০০আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২৩:০০

ই-স্পোর্টস বলতে বোঝানো হয় একটি সুন্দর গোছানো টুর্নামেন্টকে, যেখানে অনলাইনে খেলা হয় মোবাইল বা কম্পিউটার গেম। এই ই-স্পোর্টসে আমাদের আরও জোর দেওয়া দরকার বলে মনে করেন বিশ্বের সেরা গেমিং প্রতিষ্ঠান টেনসেন্ট হোল্ডিংস লিমিটেডে ই-স্পোর্টস বিভাগের প্রধান হিসেবে যোগ দেওয়া বাংলাদেশি তরুণ কাজী আরাফাত হোসেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, কিছুদিন আগেও বাংলাদেশে ই-স্পোর্টসের সঙ্গে তেমন কেউ পরিচিত ছিল না। আমি মোবাইল গেমিং প্রতিষ্ঠানে যোগ দিয়ে খুবই খুশি। আমি বাংলাদেশের জন্য ই-স্পোর্টস ইকো সিস্টেম উন্নয়নের দিকে মনোযোগ দেব।

এদিকে গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলো সেরা প্লেয়ারদের নিয়ে টুর্নামেন্টের আয়োজন করে। পাবজি মোবাইল গেম দিয়েই বাংলাদেশে এই বৃহৎ খাতের যাত্রা শুরু হয়েছে। এই গেমটির সঙ্গে টেনসেন্ট ওতপ্রোতভাবে যুক্ত। সেখানে বাংলাদেশি এক তরুণ দক্ষিণ এশিয়ার ব্যবসায় উন্নয়ন ও ই-স্পোর্টস বিভাগের প্রধান (হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ই-স্পোর্টস-দক্ষিণ এশিয়া) হিসেবে নিযুক্ত হওয়ার বিষয়টিতে সম্ভাবনাই উঁকি দিচ্ছে।

মোবাইলভিত্তিক জনপ্রিয় একটি গেম পাবজি। বর্তমানে এই গেমের মাধ্যমেই দেশের বেশিরভাগ গেমিং প্রিয় তরুণরা ই-স্পোর্টস জগতে পা রেখেছে। কিন্তু বাংলাদেশের ই-স্পোর্টস ক্ষেত্র যে এরকম গুরুত্বপূর্ণ জায়গাই আসবে সেই স্বপ্ন আজ থেকে ৪-৫ বছর আগেই দেখেছিলেন কাজী আরাফাত হোসেন। অনেক আগে থেকেই ই-স্পোর্টসের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। কাজী আরাফাত হোসেন তার কাজগুলো পরবর্তী প্রজন্মকে উৎসর্গ করছেন। ই-স্পোর্টস জগতে যত্নশীল, পেশাদারিত্ব, বিশ্লেষণ, উন্নয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে তার লক্ষ্য তার এই পেশাদারিত্ব নেপাল, ভিয়েতনাম, মিয়ানমারেও ছড়িয়ে দেওয়া।

উল্লেখ্য, টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড মূলত চীনভিত্তিক একটি কোম্পানি। বিশ্বের বড় গেম নির্মাতাদের মধ্যে অন্যতম এটি। ২০১৮ সালে কোম্পানিটি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন ডলারের বাজার মূল্য অতিক্রম করে। বিশ্বের জনপ্রিয় মোবাইল গেম পাবজি’র ডেভেলপ ও মার্কেটিং করেছে টেনসেন্ট। দক্ষিণ এশিয়ার গেমিং বাজার ধরতেও বড় লক্ষ্য রয়েছে তাদের। সেখানে বড় ভূমিকা পালন করতে পারেন কাজী আরাফাত।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম