সব শিক্ষাপ্রতিষ্ঠান পাবে উচ্চগতির ইন্টারনেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ২১:২৮আপডেট : ২৯ জুন ২০২১, ২১:২৮

২০৩০ সালের মধ্যে দেশের এক লাখ ৭০ হাজার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ফাইবার অপটিক ক্যাবলের সঙ্গে সংযুক্ত হবে।  ফলে শিক্ষার্থীরা উচ্চগতির ইন্টারনেট পাবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

তিনি বলেন, প্রযুক্তিতে কেউ যেন পিছিয়ে না থাকে সে লক্ষ্যে গার্লস ইন আইসিটি প্রোগ্রাম, জব অপরচুনিটি অ্যান্ড এমপাওয়ারমেন্টসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী মঙ্গলবার (২৯ জুন) আন্তর্জাতিক টেলিকমিনিউকেশন ইউনিয়নের এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক রিজিওনাল অফিসের উদ্যোগে গার্লস ইন টেক ডে বাংলাদেশ ২০২১ অনুষ্ঠান উদ্বোধনকালে অনলাইনে সংযুক্ত হয়ে এসব কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক টেলিকমিনিউকেশন ইউনিয়নের এশিয়া ফর প্যাসিফিক রিজিওনাল ডিরেক্টর অসুকু ওকুন্ডা, এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যালায়েন্স ফর ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডেশনের রিজিওনাল হেড অঞ্জু মণ্ডল।  

পলক, বলেন জাতিসংঘের সহযোগিতায় ওয়াইফাই প্রোগ্রামের মাধ্যমে ৫০ হাজার উদ্যোক্তা তৈরি করা হয়েছে।  ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ৪ হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  এছাড়া আইটি সার্ভিস প্রোভাইডার ও ওমেন কল সেন্টার এজেন্ট হিসেবে প্রায় ৭ হাজার নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণে উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর
শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে মালয়েশিয়ায় নতুন নিয়ম
৩৭ লাখ টাকায় স্কুল ভবন নির্মাণ, নেই দোতলায় ওঠার সিঁড়ি
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের