ফেসবুক গ্রুপের মাধ্যমে অর্থ আয় করতে পারবেন অ্যাডমিনরা

দায়িদ হাসান মিলন
০৭ নভেম্বর ২০২১, ১৮:৩২আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮:৩২

ফেসবুকের বেশ কিছু সেবায় মনেটাইজেশন ফিচার চালু আছে। এবার আরেকটি ক্ষেত্রে এটি যুক্ত করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির মালিকানা প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্ম।

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, মনেটাইজেশন ফিচার চালুর নতুন ক্ষেত্রটি হলো ফেসবুক গ্রুপ।

এনগেজেট-এর বরাত দিয়ে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, গ্রুপ অ্যাডমিনরা যেন অর্থ আয় করতে পারেন সেরকম একটি টুলের পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। এর সহায়তায় নিউ শপিং, ফান্ডরাইজিং এবং সাবস্ক্রিপশন ফিচারের মাধ্যমে অর্থ আয় করা যাবে।

নতুন ফিচার যুক্ত হলে গ্রুপ অ্যাডমিনরা যে তিনটি উপায়ে অর্থ আয়ের সুযোগ পাবেন তার মধ্যে অন্যতম ‘কমিউনিটি শপস’। এর মাধ্যমে গ্রুপে বিভিন্ন পণ্য বিক্রি করা যাবে।

অর্থ আয়ের বাকি দুটি উপায় হলো– ফান্ডরাইজিং এবং পেইড সাবগ্রুপস। এর মধ্যে পেইড সাবগ্রুপসে থাকা সদস্যরা মাসে নির্দিষ্ট একটি অর্থের বিনিময়ে গ্রুপের কার্যক্রমে অংশ নেবেন। 

মনেটাইজেশন ফিচারের পাশাপাশি ফেসবুক গ্রুপের জন্য নতুন কয়েকটি আপডেটের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে আছে ‘নিউ কাস্টমাইজেশন ফিচার’। এর সহায়তায় অ্যাডমিনরা গ্রুপের ব্যাকগ্রাউন্ড রঙ, ফন্ট স্টাইল ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম