নিউজ ফিডে ব্যবহারকারীকে আরও ক্ষমতা দিলো ফেসবুক

ইশতিয়াক হাসান
২১ নভেম্বর ২০২১, ১৫:১১আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৫:১১

নিউজ ফিডকে নিজের মতো সাজিয়ে নেওয়ার জন্য ব্যবহারকারীকে নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়িয়ে দিচ্ছে ফেসবুক। একটি ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, বিষয়টি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। খুব অল্প কিছু ব্যবহারকারী এই সুযোগ পাচ্ছেন। নতুন ব্যবস্থায় ব্যবহারকারী কোন বন্ধুর কনটেন্ট কী পরিমাণ দেখতে চান তা নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি বন্ধু, পরিবার, গ্রুপ বা পেজ সবক্ষেত্রেই কাজ করবে।

সংবাদমাধ্যম ভার্জ জানিয়েছে, সম্প্রতি ফেসবুক ব্যবসায়ী ব্যবহারকারীদের কথা চিন্তা করে নতুন নিয়ন্ত্রণের নিয়ম তৈরি করছে। ইংরেজি বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রে এটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বিজ্ঞাপনদাতারা এখন তিনটি টপিক নির্বাচন করতে পারবেন। সেগুলো হলো– রাজনীতি, সামাজিক বিষয় এবং দুর্ঘটনা ও অপরাধ। এগুলোর মধ্য থেকে ব্যবহারকারী অপছন্দের বিজ্ঞাপনকে ঠেকাতে পারবেন।

ভার্জ আরও জানায়, অনেকদিন ধরেই ফেসবুক নিউজ ফিডে কনটেন্ট কীভাবে প্রদর্শন করলে সবচেয়ে উপযুক্ত হবে তা নিয়ে নানান পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে আসছে। ২০১৫ সালে তারা ব্র্যান্ড বা পাবলিশারদের পোস্টের চেয়ে কাছের বন্ধুর পোস্টকে বেশি অগ্রাধিকার দিয়েছিল। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি অ্যালগরিদম পরিবর্তন করে ব্র্যান্ড বা পাবলিশারদের পোস্টকে প্রাধান্য দেয়। এরপর ২০১৮ সালে আরও এক ধরনের পরিবর্তন আনা হয়।

এবার প্রশ্ন হলো, ২০২০ সালে ফেসবুক কী করেছে? পরের বিভিন্ন ঘটনা থেকে দেখা যায়, তারা মূলত নিজেদের পুরনো একটি সংস্করণেই আবারও ফিরে গেছে। তবে ফেসবুকের মতো একটি প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম কীভাবে নিউজ ফিডকে নিয়ন্ত্রণ করে তা সত্যি রহস্যজনক। এ নিয়ে গত সেপ্টেম্বরে অবশ্য প্রতিষ্ঠানটি একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে তারা নিউজ ফিডকে কীভাবে নিয়ন্ত্রণ করা হয় সেই বিবরণ দেয়।

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের