অ্যান্ড্রয়েডে নতুন ফিচার আনছে গুগল

মোখলেছুর রহমান
০৩ ডিসেম্বর ২০২১, ১৮:৫৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮:৫৯

ইউটিউব মিউজিক, গুগল প্লে বুকস এবং গুগল ফটোজের জন্য নতুন উইজেটসহ শিগগিরই অ্যান্ড্রয়েডে বেশকিছু নতুন ফিচার যুক্ত হতে যাচ্ছে। এছাড়া নতুন অ্যান্ড্রয়েড অটো ফিচার, গুগল অ্যাসিস্ট্যান্ট ও গুগল ফটোর জন্য নতুন আপডেট আসছে। বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এক ব্লগ পোস্টে এসব তথ্য জানিয়েছে।

এবারের অ্যান্ড্রয়েড আপডেটের ফলে পিক্সেল ৬, পিক্সেল ৬ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি এস২১ ব্যবহাকারীরা ফোনগুলো নির্দিষ্ট কিছু দেশে বিএমডব্লিউ গাড়ির চাবি হিসেবে ব্যবহার করা যাবে। গুগল চলতি বছরের মে মাসে ঘোষণা দিয়েছিল, অ্যান্ড্রয়েড-১২’তে এই ফিচার গাড়ির চাবি হিসেবে কাজ করবে।

গুগল সম্প্রতি ঘোষণা করেছে, নতুন ফিচারটি বিএমডব্লিউ’র ২০২০ ও ২০২২ মডেলের গাড়িতে থাকবে। এছাড়া শিগগিরই অন্যান্য যে নতুন অ্যান্ড্রয়েড অটো ফিচারগুলো আসছে, সেগুলোর মধ্যে একটি হলো গাড়িবান্ধব ইন্টারফেস।

আগামী সপ্তাহে একটি নতুন ফটো উইজেট চালু করছে গুগল, যেখানে লাইব্রেরি থেকে নির্বাচিত ব্যক্তি এবং পোষা প্রাণীর ছবি বিশেষভাবে দেখার জন্য সেট করা যাবে। এছাড়া ফ্যামিলি বেল ফিচারেও আপডেট আসছে, ফলে এখন থেকে এটি মোবাইল ফোনেও কাজ করবে। ফ্যামিলি বেল মূলত অ্যালার্মের মতো একটি রিমাইন্ডার সিস্টেম।

সূত্র: দ্য ভার্জ

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
৩ কোটি ২০ লাখ মশা ছাড়তে চায় গুগল, কারণ জানলে অবাক হবেন
দ্রুত ব্রাউজিংয়ে কাজে লাগবে ক্রোমের ৫ নতুন ট্যাব ফিচার
গুগল ম্যাপসে ‘আস্ক ম্যাপস’ ফিচার ব্যবহার করবেন যেভাবে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম