লক হওয়া অ্যাকাউন্টের জন্য লাইভ চ্যাট ফিচার চালু করলো ফেসবুক

ইশতিয়াক হাসান
১৫ ডিসেম্বর ২০২১, ১৮:১৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮:১৫

অনাকাঙ্ক্ষিত কোনও কারণে ফেসবুকের অ্যাকাউন্ট যদি লক হয়ে যায় তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমটির সাপোর্ট শাখার সঙ্গে যোগাযোগ করা বেশ কঠিন। এ নিয়ে ব্যবহারকারীদের নিয়মিত অভিযোগ, তারা ফেসবুক সাপোর্ট থেকে ঠিকমতো সাড়া পান না।

আশার কথা হলো, যোগাযোগের পদ্ধতিকে সহজ করতে লাইভ চ্যাট ফিচার চালুর ঘোষণা দিলো ফেসবুক। এর মাধ্যমে যাদের অ্যাকাউন্ট লক হয়ে গেছে তারা সহজে কাস্টমার সাপোর্টের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফলে ব্যবহারকারীরা সহজে ও অল্প সময়ে একটি গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম উবার গিজমো।

ফেসবুকের ঘোষণা অনুযায়ী, বিশ্বব্যাপী ইংরেজি ভাষাভাষিদের জন্য বিশেষ করে ফেসবুক অ্যাপের জন্য লাইভ চ্যাট পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। যাদের অ্যাকাউন্ট লক হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটি চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে যাদের অ্যাকাউন্ট অস্বাভাবিক কোনও কর্মকাণ্ডের কারণে বা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের কারণে সাসপেন্ড করা হয়েছে তারা এখানে লাইভ চ্যাট করতে পারবেন।

উবার গিজমো আরও জানায়, ফিচারটি আপাতত শুধু ইংরেজিতে চালু হলেও ভবিষ্যতে এটি অন্যান্য ভাষাভাষিদের জন্যও সাজানো হবে।

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের