আইসিটি বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ২০:০৪আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২০:০৪

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আইসিটি টাওয়ারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এর অধীন আইসিটি অধিদফতর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ও বিভাগের অধীন প্রকল্পগুলোর সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে আইসিটি বিভাগের সভাকক্ষে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে নির্মিত অ্যানিমিটেড মুভি ‘মুজিব আমার পিতা’ প্রদর্শন করা হয়। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা প্রদর্শনী উপভোগ করেন।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম