ইনোভেটর্স ৬.০-এর রেজিস্ট্রেশন শুরু

টেক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩১

ডিজিটাল পরিকল্পনার প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটর্স-এর ষষ্ঠ আসরের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এই প্ল্যাটফর্মে দেশের সৃজনশীল তরুণরা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী পরিকল্পনা প্রদর্শনের সুযোগ পেয়ে থাকে।

ইনোভেটর্স ১২ সপ্তাহজুড়ে বুট ক্যাম্প, গ্রুমিং, ওয়ার্কশপ এবং অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে দেশের সৃজনশীল সম্ভাবনাময় তরুণদের প্রতিভা ও দক্ষতা বিকাশের সুযোগ দেবে। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে চার সদস্যবিশিষ্ট পাঁচটি দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

চ্যাম্পিয়ন দল নেদারল্যান্ডসের আমস্টারডামে বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর প্রধান কার্যালয় পরিদর্শনের সুযোগ পাবে। সেরা তিনটি দল বাংলালিংকের ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অ্যাসেসমেন্ট সেন্টার রাউন্ডে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। এছাড়া প্রথম ও দ্বিতীয় রানার আপ দলের অংশগ্রহণকারীরা পাবে আকর্ষণীয় পুরস্কার।

শীর্ষ পাঁচটি দলের সব সদস্য বাংলালিংকের অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ পাবে।

ইউজিসি অনুমোদিত যেকোনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী https://ennovators.banglalink.net ভিজিট করে নিবন্ধনের মাধ্যমে বাংলালিংক ইনোভেটর্স-এর ৬.০-এ অংশ নিতে পারবে। এই রেজিস্ট্রেশন চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত।

বাংলালিংক’র চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, দেশের তরুণ প্রজন্মকে উদ্ভাবনে আগ্রহী করার প্রত্যয় নিয়ে ছয় বছর আগে ইনোভেটর্সের যাত্রা শুরু। এই উদ্যোগের মাধ্যমে আমরা পরিবর্তনে আগ্রহী হাজার হাজার তরুণকে বর্তমানের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নতুনভাবে ভাবতে এবং সেগুলোর প্রযুক্তিভিত্তিক সমাধান নিয়ে আসতে উৎসাহ দিয়েছি। বিজ্ঞপ্তি।

/এইচএএইচ/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম