৫৭টি কলসেন্টার বন্ধ হচ্ছে

হিটলার এ. হালিম
১৪ ডিসেম্বর ২০২২, ১৬:০৮ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৬:৩২

বিধান ভঙ্গ করায় দেশের ৫৭টি বিপিও (বিজনেস প্রসেস আউট সোর্সিং) বা কলসেন্টার বন্ধ হয়ে যেতে পারে। জানা গেছে, প্রতিষ্ঠানগুলো কলসেন্টার নির্দেশিকা না মানায় বিপিও/কলসেন্টার রেজিস্ট্রেশন সার্টিফিকেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বিটিআরসির ২৬৯তম কমিশন বৈঠক সূত্রে জানা গেছে, টেলিযোগাযোগ খাতের শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ এবং কারণ দর্শানো নোটিশের জবাব দাখিল না করায় ৫৩টি, সার্টিফিকেট সমর্পণ সাপেক্ষে তিনটি এবং চালু না থাকার কারণে কারণ দর্শানো নোটিশের জবাব দাখিল না করায় একটিসহ মোট ৫৭টি প্রতিষ্ঠানের বিপিও/কলসেন্টার রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

এ বিষয়ে জানতে চাইলে দেশের কলসেন্টার, বিপিও ও আউটসোর্সিং খাতের সংগঠন বাক্বোর মহাসচিব তৌহিদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, এটা বিটিআরসির চলমান প্রক্রিয়া। প্রতিষ্ঠানগুলোর শর্ত না মানা এবং কলসেন্টার চালু না থাকায় কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, শুরুর দিকে অনেক প্রতিষ্ঠান চালু হয়। এ সংখ্যা পাঁচ শতাধিক বলে তিনি জানান। কিন্তু শর্ত প্রতিপালন না করা, প্রতিষ্ঠান অপারেশনাল না থাকা, বিটিআরসিকে ছয় মাস পর পর চিঠি দিয়ে না জানানো অপারেশন কীভাবে চলছে- এসব কারণে এবং লাইসেন্স নবায়ন না করা, কারণ দর্শানোর নোটিশ জারি হলে জবাব না দেওয়ার ফলে বিটিআরসি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

প্রসঙ্গত, বিটিআরসি থেকে ইস্যুকৃত মোট বিপিও বা কলসেন্টারের সংখ্যা ২৩৬টি। দেশে এই খাতের অবস্থা চলতি বছরে ভালো যাচ্ছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। গত মার্চ মাসেও নতুন ১৮টি প্রতিষ্ঠানের (ডমেস্টিক ও আন্তর্জাতিক নিবন্ধন সনদ) অনুকূলে একটি করে কলসেন্টার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করা হয়েছে।

বিটিআরসি বলছে, কলসেন্টার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু করা হয় পাঁচ বছর মেয়াদের জন্য। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেই নবায়নের জন্য আবেদন করার নিয়ম রয়েছে। কিন্তু এই ৫৭টি প্রতিষ্ঠান আবেদন করেনি।

জানা যায়, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অসুস্থ হওয়ায় হ্যালো ওয়ার্ল্ড টেকনোলজিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান তাদের অনুকূলে ইস্যুকৃত কলসেন্টার রেজিস্ট্রেশন সার্টিফিকেট সমর্পণ সাপেক্ষে বাতিলের জন্য আবেদন করে। অপরদিকে মাল্টিমিডিয়া কনটেন্ট ও কমিউনিকেশন লিমিটেড প্রতিষ্ঠানটি নবায়নের জন্য আবেদন করলে কমিশন দেখতে পায় প্রতিষ্ঠানটি নিষ্ক্রিয় (নন অপারেশনাল) প্রায়। প্রতিষ্ঠানটিকে ৩০ দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিলেও তারা কোনও জবাব দেয়নি। ফলে বিপিও/কলসেন্টার নির্দেশিকার বিধান ভঙ্গ করায় কলসেন্টার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।  

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
লাইসেন্স ছাড়া ওয়াকি-টকি ব্যবহার ও বিক্রি করা যাবে না, বিটিআরসির অভিযান 
বিটিআরসিতে নিয়োগে অনিয়ম-দুর্নীতি: হাইকোর্টের রুল
বিআরটিসিতে ইন্টার্নশিপের সুযোগ, মাসিক ভাতা ১০ হাজার
সর্বশেষ খবর
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
কাটা আপেল কালচে হওয়া ঠেকাতে ঘরোয়া কৌশল
কাটা আপেল কালচে হওয়া ঠেকাতে ঘরোয়া কৌশল
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও