টাচস্ক্রিনের ম্যাকবুক আনবে অ্যাপল

ইশতিয়াক হাসান
১২ জানুয়ারি ২০২৩, ২০:৫১আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২০:৫১

টাচস্ক্রিনের ম্যাকবুক আনার পরিকল্পনা করছে অ্যাপল। যদিও সিদ্ধান্তটি চূড়ান্ত নয়। তবে ব্লুমবার্গের একটি সূত্র থেকে জানা যায়, ২০২৫ সাল নাগাদ তারা টাচ স্ক্রিনের ল্যাপটপটি বাজারে আনবে।

সংবাদমাধ্যম এনগেজেট জানায়, টাচস্ক্রিনের ম্যাকবুকে বড় একটি পরিবর্তন আসবে। তবে গতানুগতিক ল্যাপটপের চেয়ে বড় রকমের পরিবর্তন হবে তা ঠিক নয়। টাচস্ক্রিন ম্যাকবুকেও ম্যাক ওএস ব্যবহার করা হবে। সঙ্গে ট্র্যাকপ্যাড এবং কি-বোর্ড থাকবে। তবে উইন্ডোজ ল্যাপটপের মতো একের ভেতরে দুই, অর্থাৎ ডিসপ্লে ট্যাব এবং জেশ্চারসহ থাকবে।

রিপোর্ট অনুযায়ী, পরবর্তীতে অ্যাপল ম্যাক মডেলে টাচ ইনপুট সংযুক্ত করতে পারে। তবে আপাতত ম্যাক ওএস এবং আইপ্যাড ওএস-কে একত্রিত করার তেমন কোনও সুযোগ নেই।

রিপোর্টে বলা হয়েছে, ম্যাক তার ডিসপ্লে পরিবর্তন করে ওএলইডি-তে যাচ্ছে। বর্তমান ম্যাকে রয়েছে এলসিডি ডিসপ্লে। তবে আইফোন এসই ছাড়া অন্যান্য আইফোন এবং অ্যাপল ওয়াচে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে। অবশ্য অ্যাপল ২০১৬ সালে ম্যাকবুকে টাচবার নিয়ে আসে। এটি খুব একটা জনপ্রিয় না হওয়ায় ২০২১ সালে এটি বাতিল করা হয়।

/এইচএএইচ/এফএস/
সম্পর্কিত
কেন ক্ষতিপূরণ দিতে চায় অ্যাপল, কারা পাবে?
অ্যাপলে নতুন সিইও: পারফরম্যান্স, দাম আর নতুন ফিচারের সমীকরণ
বিদায় নিচ্ছেন টিম কুক, অ্যাপলের সিইও পদে নতুন মুখ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম