‘বাংলালিংকের নেটওয়ার্কের গতি বৃদ্ধি পেয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ০১:০১আপডেট : ২১ মার্চ ২০২৩, ০১:০১

ফোরজি নেটওয়ার্কে নিয়মিত বিনিয়োগের ফলে বাংলালিংক’র কাভারেজ ও নেটওয়ার্কের গতি বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাংলালিংকের অভিনব এবং আরও উন্নত ডিজিটাল সেবার গ্রাহক সংখ্যা বৃদ্ধিতে অবদান রেখেছে বলে জানিয়েছে অপারেটরটি।

বাংলালিংক’র স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন’র সম্প্রতি প্রকাশিত ২০২২ সালের আয়ের প্রতিবেদন অনুসারে, ওই বছরে বাংলালিংক’র আয় পূর্ববর্তী বছরের তুলনায় ১২ দশমিক ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৭৪ কোটিতে দাঁড়িয়েছে। টানা তিন প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি আয় বৃদ্ধিতে সহায়তা করেছে। সেবা থেকে বার্ষিক আয় এবং ডেটা থেকে আয়ও ২০২২ সালে যথাক্রমে ১২ দশমিক ৩ ও ২৬ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সোমবার (২০ মার্চ) এক সংবাদ সম্মেলনে বাংলালিংক’র প্রধান নির্বাহী এরিক অস এই ঘোষণা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক বোর্ডের চেয়ারম্যান ও ভিওন’র গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লু, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার চেম ভেলিপাসাওগ্লু, চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত ও চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

বক্তারা বলেন, ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি দেশে ডিজিটাল সেবায় বাংলালিংককে শীর্ষ অবস্থান নিতে বিশেষ ভূমিকা পালন করেছে। ২০২২ সালের শেষে টফি’র সক্রিয় মাসিক ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ১২ লাখে এসে দাঁড়ায়। উন্নত নেটওয়ার্ক ও ডিজিটাল সেবার জন্য বাংলালিংক সম্প্রতি ৪ কোটি গ্রাহক অর্জনেও সক্ষম হয়। 

বাংলালিংক বোর্ডের চেয়ারম্যান ও ভিওন’র গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লু বলেন, বাংলাদেশে ভিওন’র ধারাবাহিক বিনিয়োগের সুস্পষ্ট ফলাফল দেখে আমি আনন্দিত। টানা তিন প্রান্তিকে বাংলালিংক’র দুই অঙ্কের প্রবৃদ্ধি গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে আমাদের সাফল্যের প্রমাণ।

বাংলালিংক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ২০২২ সালে আমাদের প্রবৃদ্ধির হার টেলিকম খাতের মোট প্রবৃদ্ধির হারের দ্বিগুণ। দ্রুততম ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারিত করে এবং দেশের প্রতিটি কোণে উন্নত ডিজিটাল সেবা নিয়ে আমরা সত্যিকার অর্থে দেশব্যাপী বিস্তৃত অপারেটরের মর্যাদা অর্জন করেছি।

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স পেলো বাংলালিংকের প্রতিষ্ঠান
ভেয়নের প্রতি বাংলাদেশে সাশ্রয়ীমূল্যে স্মার্টফোন সরবরাহের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য সুযোগ-সুবিধার নতুন দুনিয়া
সর্বশেষ খবর
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ 
উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ 
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, বিদ্যুৎ এলেও ২০ মিনিটের বেশি থাকে না
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক