টুইটারের ব্লু সাবস্ক্রিপশন এখন উন্মুক্ত

ইশতিয়াক হাসান
২৪ মার্চ ২০২৩, ২১:১৯ আপডেট : ২৪ মার্চ ২০২৩, ২১:১৯

বিশ্বব্যাপী উন্মুক্ত করা হলো টুইটারের ‘ব্লু’ সাবস্ক্রিপশন। ব্যবহারকারীরা প্রতি মাসে ৮ ডলার (আইওএস ব্যবহারকারীদের জন্য ১১ ডলার) দিয়ে চালু করে নেওয়া যাবে টুইটারের এই বিশেষ ব্যাজটি। এটি অর্জন করলে ৪ হাজার অক্ষরের টুইট করা যাবে। সেইসঙ্গে রিপ্লাইতে উচ্চতর র‌্যাংকিং, পোস্ট এডিটিংসহ আরও সুবিধা পাওয়া যাবে।

এনগেজেট জানায়, টুইটার আবেদন নেওয়া শুরু করেছে। এখন যাচাই করা হচ্ছে ব্যবহারকারীর সরকা আইডি কার্ড অথবা প্রকৃত ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে। সেখানে তাদের কাজ এবং পদবীও উল্লেখ করতে হচ্ছে। অপরদিকে ব্যবসায়ীরা গোল্ড চেকমার্কের জন্য আবেদন করতে পারছেন।

নতুন ‘টুইটার ব্লু’ চালু হয় নভেম্বর থেকে। তবে চালুর পর থেকেই নানারকম সমস্যার সম্মুখীন হয়। যেহেতু ‘পেইড ব্যবহারকারী’ আর ‘লিগ্যাসি ভেরিফায়েড’ ব্যবহারকারীদর চিহ্ন দেখতে একই রকম। এই সুযোগটি নিয়ে অনেকেই বিখ্যাত ব্যক্তিদের নিয়ে অপপ্রচার করে। এর পরে টুইটার সেগুলো বাতিল করে ডিসেম্বরে গোল্ড এবং গ্রে চেকমার্ক চালু করে। 

টুইটার জানিয়েছে, ১ এপ্রিল থেকে ‘লিগ্যাসি ভেরিফায়েড’ আর থাকছে না। তাদের ভেরিফায়েড চিহ্নও সেদিন মুছে যাবে। এজন্য তাদের এই চিহ্ন বলবৎ রাখতে একটি ফর্ম পূরণের লিংক দেওয়া হয়েছে। 

ফাঁস হওয়া একটি সূত্র থেকে জানা যায়, চলতি বছরের  জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত হিসাব অনুযায়ী, আমেরিকায় টুইটারের পেইড ব্যবহারকারীর সংখ্যা এখন ১ লাখ ৮০ হাজার।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
ভিডিও কেটে কেটে রিলস: যেভাবে বিকৃত হয় বাস্তব ঘটনা
এক্সের ফরাসি সদর দফতরে প্যারিসের সাইবার ক্রাইম ইউনিটের অভিযান
ফ্রান্সে এক্স কার্যালয়ে পুলিশের অভিযান, মাস্ককে তলব
সর্বশেষ খবর
‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে’
‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে’
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী 
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধমন্ত্রী 
ওষুধ পাচ্ছেন না ইরানিরা, দাম আকাশছোঁয়া
ওষুধ পাচ্ছেন না ইরানিরা, দাম আকাশছোঁয়া
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো