জাপানে বাণিজ্য-বিনিয়োগ সম্মেলনে গুরুত্ব পেলো বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৩, ২০:২৭ আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২০:২৭

জাপানে অনুষ্ঠিত বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে সর্বাধিক গুরুত্ব ও প্রাধান্য দেওয়া হয়েছে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় সম্মেলনে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (জেবিসিসিইসি) সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং সম্ভাবনার কথা তুলে ধরা হয়।

সম্মেলনে দেশের আইসিটি খাতের প্রতিনিধিত্ব করে প্রবন্ধ উপস্থাপন এবং বক্তব্য রাখেন বেসিস সভাপতি রাসেল টি. আহমেদ। তিনি এসময় বাংলাদেশের আইসিটি শিল্পের সক্ষমতা, সাফল্য, সম্ভাবনা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকার ঘোষিত প্রণোদনার তথ্য তুলে ধরেন। রাসেল টি. আহমেদ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, জাপান ও বাংলাদেশের রাষ্ট্রদূত, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান, বিএসইসি চেয়ারম্যান, জেট্রোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী, জাপান চেম্বার অব কমার্স’র প্রেসিডেন্ট, এফবিসিসিআই সভাপতি প্রমুখ সম্মেলনে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্মেলন চলাকালে জাপান ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (জিসা) এবং বেসিসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়—যা দুই দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সহযোগিতা বৃদ্ধিতে এবং জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশি আইসিটি খাতে বিনিয়োগে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। জিসা’র চেয়ারম্যান তাকাশি হারা এবং বেসিস সভাপতি রাসেল টি. আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এসময় জিসা’র সভাপতি তাকেশি মিয়ামোতো এবং বেসিস সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেসিস সদস্যরা ২০১৫ সাল থেকে জাপানের সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে। প্রতি বছর এ খাতে জাপানের বাজার থেকে ১৩০ মিলিয়ন ডলার রফতানি আয় করছে বাংলাদেশ। রফতানির পরিমাণ প্রায় প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। জাপান আইটি উইকেও নিয়মিত অংশ নিচ্ছে বেসিস সদস্যরা।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
জাপানে এশিয়ান গেমসে সাত্তারের দারুণ জয়, তবে…
জাপানে স্থায়ী বসবাসের আবেদন, অক্টোবর থেকে বাড়ছে খরচ
সর্বশেষ খবর
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
ভিড় বাড়লে কি বদলে যায় মানুষের আচরণ?
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ অক্টোবর, ২০২৬)
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
‘ঘুষ খাওয়া লাগবে’—ভিডিও ভাইরালের পর সেই এএসআই ক্লোজড
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ