৬ জিবি র‍্যামের ফোন নিয়ে এলো সিম্ফনি

টেক ডেস্ক
২৩ জুন ২০২৩, ১৯:৪৯আপডেট : ২৩ জুন ২০২৩, ১৯:৪৯

৬ জিবি র‍্যামের মোবাইল ফোন নিয়ে এলো সিম্ফনি। জেড৬০ প্লাস মডেলের ফোনটি মেটালিক সিলভার এবং রিফ্লেক্টিভ ব্লু কালারে বাজারে পাওয়া যাচ্ছে। দাম ১১ হাজার ৯৯৯ টাকা।

ফোনটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১২। এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৬ ইঞ্চি ইনসেল পাঞ্চ হোল ডিসপ্লে, ২.০ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সেলফি তোলার জন্য আছে ২.০ অ্যাপারচার’র ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি।

এটাতে দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে। মেমরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট। এতে আরও আছে ১৮ ওয়াটের একটি ফাস্ট চার্জার যা দিয়ে ৪৫ মিনিটে ৬০ পার্সেন্ট চার্য করা যাবে।

সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ বলেন, সিম্ফনি ২০০৯ থেকে শুরু করে এখন পর্যন্ত গ্রাহকের কথা চিন্তা করেই হ্যান্ডসেট বাজারে আনছে। তারই প্রতিফলন জেড৬০ প্লাস। এখনকার সময়ে সবাই চায় হাই কনফিগারেশনের একটি স্মার্টফোন ইউজ করতে। কিন্তু সবার সেই সামর্থ্য থাকে না, সে কথা চিন্তা করেই এটি আনার পরিকল্পনা করা হয়। -বিজ্ঞপ্তি

/এইচএএইচ/আরআইজে/
সম্পর্কিত
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম