অ্যাডভান্স টেকনোলজিতে লিথুয়ানিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৫

ফ্রন্টিয়ার প্রযুক্তি, সাইবার সুরক্ষা ও স্টার্টআপ খাতে যৌথ অংশীদারত্ব ও সহযোগিতার লক্ষ্যে লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যান্ডসবার্গিস ও বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৈঠক করেছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নিজ নিজ দেশের আইসিটি খাতের সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুজন। এ সময় প্রতিমন্ত্রী কোয়ান্টাম টেকনোলজি, বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, ব্লকচেইন ও শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির মতো অন্যান্য অ্যাডভান্সড বা ফ্রন্টিয়ার টেকনোলজিতে দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন। আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, একটি নিরাপদ সাইবার বিশ্ব বজায় রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। যেহেতু কোনও দেশ একা এটি অর্জন করতে পারে না, তাই জাতীয় সাইবারস্পেস সুরক্ষিত করতে সহযোগিতামূলক প্রচেষ্টার প্রয়োজন।

লিথুয়ানিয়ার প্রযুক্তি কোম্পানিগুলো বাংলাদেশের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটি)-কে যে সহযোগিতা দিচ্ছে তা অব্যাহত থাকবে। বাংলাদেশ তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক প্রতিষ্ঠা করতে আগ্রহী। সিআইআরটি বাংলাদেশের সাইবার স্পেসকে সুরক্ষিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখছে। পলক সাইবার নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি’র (ডিএসএ) সঙ্গে প্রযুক্তি এবং দক্ষতা বিনিময়ের জন্য সহযোগিতার আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশেরে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর সঙ্গে প্রযুক্তিগতভাবে উন্নত পাবলিক সার্ভিসের মাধ্যমে স্মার্ট সরকার গঠনের জন্য অংশীদারিত্ব প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেন লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
শেখ হাসিনা, পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম