চ্যাটলকের জন্য গোপন কোড আনছে হোয়াটসঅ্যাপ

ইশতিয়াক হাসান
১০ অক্টোবর ২০২৩, ২৩:২৯আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ২৩:২৯

নতুন একটি ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ যার মাধ্যমে ব্যবহারকারী চাইলে যেকোনও চ্যাটকে ফিঙ্গার প্রিন্ট, ফেসলক বা পাসকোডের মাধ্যমে গোপন রাখতে পারবেন। এজন্য সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি গোপন কোডের ফিচার নিয়ে কাজ করছে যার মাধ্যমে লক করা চ্যাটের ওপর আরও নিয়ন্ত্রণ আসবে ব্যবহারকারীর। এর মাধ্যমে ব্যবহারকারী তার প্রোটেকটেড চ্যাট ফোল্ডারকে কাস্টম পাসওয়ার্ড দিয়ে নিরাপদ করতে পারবে। আসন্ন এই সিকিউরিটি ফিচারটি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বেটা ২.২৩.২১.৯ সংস্করণে দেখা গেছে বলে জানায় সংবাদমাধ্যম গেজেটস৩৬০।

পাশাপাশি ডাব্লিউএবেটাইনফো জানায়, হোয়াটসঅ্যাপ প্রোটেকটেড চ্যাট ফোল্ডারের জন্য একটি কাস্টম পাসওয়ার্ড আনতে যাচ্ছে। ফিচারটি ব্যবহারকারীকে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর দিচ্ছে। অ্যাপের সার্চবারে গোপন কোডটি টাইপ করে ব্যবহারকারী গোপন মেসেজে প্রবেশ করতে পারবে। একটি গোপন কোড কনফিগার করে ব্যবহারকারী সব ডিভাইসে তার চ্যাট লক করতে পারবে।

সংবাদমাধ্যমটি জানায়, নতুন এই ফিচারটি গুগল প্লে বেটা প্রোগ্রামে চালু হয়েছে। তবে ফিচারটি আপাতত টেস্টারদের জন্য চালু করা হয়নি। গোপন কোড চালু করার জন্য একটি প্রিভিউ চালু করেছে হোয়াটসঅ্যাপ। এটি করার জন্য কোনও ওয়ার্ড বা সাধারণ কোনও ইমোজি ব্যবহার করা যেতে পারে। ব্যবহারকারী চাইলে যেকোনও সময় গোপন কোডটি বাতিল করতে পারবে। হোয়াটসঅ্যাপের চ্যাটলক ফিচারটি চালু হয় গত মে মাসে।

/এইচএএইচ/এমএস/
সম্পর্কিত
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
নিজেদের সবচেয়ে শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে ‘শাওমি ১৭টি’
হোয়াটসঅ্যাপের মতো নতুন মেসেজিং অ্যাপ আনছে এক্স, থাকছে যেসব সুবিধা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম